শব্দ বিভ্রাটে সোশ্য়াল মিডিয়ায় চূড়ান্ত ট্রোল হলেন পাকিস্তানের ব্য়াটসম্যান উমর আকমল। বন্ধু আব্দুল রাজ্জাকের সঙ্গে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। সেই বন্ধুকে সঙ্গে নিয়ে আকমল একটি ছবি পোস্ট করেন। টুইটারে ছবি পোস্ট করে পাক ক্রিকেটার লিখেছেন 'মাদার ফর্ম অ্যানাদার ব্রাদার!'
উমরের এই পোস্ট করা কমেন্টটির তর্জমা করলে দাঁড়ায় 'আরেক ভাইয়ের পেটের মা!' যার প্রকৃত অর্থে কোনও মানে দাঁড়ায় না। ভুল ইংরাজি বাক্য ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আগে একাধিকবার ট্রোল হয়েছেন আকমল। এবার ফের ট্রোলড হলেন। পাক ক্রিকেটার ভুল পোস্ট করতেই উমরের ভুল শুধরে দিয়ে ফ্যানরা ইংরেজিতে সঠিক বাক্যটি উল্লেখ করেছেন।
If you are free at something, never do it for good - Umar Akmal
— A M I T (@invincible6_) February 19, 2020
#UmarAkmalQuote pic.twitter.com/HgXlpvkCJt
তাঁর এই পোস্টের কারণে সোশ্যাল মিডিয়ায় উমর ফের হাসির খোরাক হয়েছেন ।পাক ক্রিকেটার অবশ্য তার ভুল বুঝতে পেরে দ্রুত সেই পোস্টটি ডিলিট করে দেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।
উমার আকমলের নামের একটি হ্যাগ ট্যাগ তৈরি করে নেটিজেনরা ট্রোলিং শুরু করে দেন। ইতিমধ্যে একাধিক মিমও তৈরি করা হয়েছে। পাকিস্তানের ওই ক্রিকেটারকে কটাক্ষ করে এক নেটিজেন বিকৃত করে লিখেছেন, 'প্রতিদিন ডাক্তার খেলে, আপেল দূরে থাকে।' যার সঠিক প্রবাদটি হল 'প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের থেকে নিজেকে দূরে রাখা যায়।'
A doctor a day
— Blah Blah Blah 🗯 (@BlahBlahBllaahh) February 18, 2020
Keeps the apple away...
*Sir Umar Akmal* pic.twitter.com/G771j5spKq