
কী বললেন মানি
পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি চেয়ারম্যান এহসান মানি মনে করেন, ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেট অবিলম্বে শুরু করা উচিত। তাতে দুই দেশের রাজনৈতিক সম্পর্কও উন্নতি হতে পারে বলে মনে করেন মানি। তবে এর জন্য তিনি বিসিসিআইয়ের পিছনে দৌড়ে বেড়াতে পারবেন না বলেও জানিয়েছেন পিসিবি সুপ্রিমো। বলেছেন, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার বিসিসিআই-কেই নিতে হবে।

শেষ দ্বিপাক্ষিক সিরিজ
২০১৩ সালের জানুয়ারির পর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। সে সময় ভারতে এসে তিনটি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছিল পাকিস্তান। ২০০৭-২০০৮ মরশুমে ভারত ও পাকিস্তানের মধ্যে শেষ দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল।

শেষ দেখা
২০১৯ সালের বিশ্বকাপে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ ৮৯ রানে জিতেছিলেন বিরাট কোহলিরা। তারপর থেকে আর মুখোমুখি হয়নি দুই দল।

রাজনৈতিক ব্যবধান
সীমান্তে গোলাগুলি এবং জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট শুরু হওয়া সম্ভব নয় বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।


Click it and Unblock the Notifications
১৪ দিনের কোয়ারেন্টাইন নীতির জন্য ভারতের অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজ ধাক্কা খাওয়ার ইঙ্গিত

















