ইডেনে গোলাপি বলে আগেও ভয়ঙ্কর হয়ে উঠেছেন মহম্মদ শামি, জানুন এই পরিসংখ্যান

২২ নভেম্বর ইডেনে গোলাপি বলে দিন রাতের টেস্ট। ভারতের মাটিতে এই টেস্ট ঘিরে কলকাতা জুড়ে এখন উৎসবের চেহারা। হঠাৎ করে কলকাতায় এসে পড়লে শহরের বিভিন্ন প্রান্তে গোলাপি আলোর আভা দেখে ভুল করে 'পিঙ্ক সিটি'-তে এসে পড়েছেন মনে হতেই পারে।

ইডেনে গোলাপি বলে আগেও খেলেছেন মহম্মদ শামি

ইডেনে গোলাপি বলে আগেও খেলেছেন মহম্মদ শামি

সোমবার ইডেনের ম্যাচ পিচের পাশের পিচগুলির একটিতে গোলাপি বল পরীক্ষা করে দেখার কথা ছিল। যদিও উইকেট ভিজে থাকায় সেই পরীক্ষা সম্ভব হয়নি। অন্যদিকে ইডেনে গোলাপি বলে আন্তর্জাতিক টেস্ট খেলার আগে এই মাঠে গোলাপি বলে নৈশালোকে ম্যাচ খেলেছেন শামি। সেই ম্যাচের পরিসংখ্যান ভারতীয় দলকে আরও বেশি করে চাঙ্গা করতে পারে।

এর আগে ২০১৬ সালে সিএবি সুপার লিগের ফাইনাল ম্যাচে ইডেনে নৈশালোকে গোলাপি বলে হাত ঘুরিয়েছেন শামি। ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে গোলাপি বলে আগুন ঝরিয়েছিলেন শামি।

গোলাপি বলে মহম্মদ শামির ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা

গোলাপি বলে মহম্মদ শামির ভয়ঙ্কর হয়ে ওঠার নমুনা

ম্যাচের প্রথম ইনিংসে ১৩.৪ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। শামির দুরন্ত বোলিংয়ে ভর করে ভবানীপুরকে ১৫৩ রানে অলআউট করেছিল মোহনবাগান।

ই়ডেনে গোলাপি বলে ঋদ্ধিমান সাহার পারফর্ম্যান্স

ই়ডেনে গোলাপি বলে ঋদ্ধিমান সাহার পারফর্ম্যান্স

সেই ম্যাচে মোহনবাগানের হয়ে গোলাপি বলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ০ রান করেছিলেন ঋদ্ধিমান সাহা।

দ্বিতীয় ইনিংসে শামির বোলিং

দ্বিতীয় ইনিংসে শামির বোলিং

গোলাপি বলে দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা দেখিয়েছিলেন মহম্মদ শামি। ১৬ ওভার হাত ঘুরিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৭ উইকেট তুলে নেন শামি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে বিবেক সিং ৫ উইকেট তুলে নিয়েছিলেন।

গোলাপি বলে ইডেনে প্রথম ম্যাচের ফল

গোলাপি বলে ইডেনে প্রথম ম্যাচের ফল

ইডেনে সিএবি সুপার লিগের ম্যাচে গোলাপি ম্যাচে প্রথম ইনিংসে মোহনবাগান ২৯৯ রান তোলে। জবাবে ভবানীপুর ১৫৩ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে এরপর মোহনবাগান ৩৪৯ রান তোলে। ভবানীপুর দ্বিতীয় ইনিংসে ১৯৯ রানে শেষ হয়। মোহনবাগান ২৯৬ রানের ব্যবধানে ম্যাচ জেতে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 19, 2019, 16:56 [IST]
Other articles published on Nov 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+