দলের জয়ে আপ্লুত প্রীতি কী করলেন ম্যাচের শেষে, জেনে নিন

২০১৮ আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন কিংস ইলেভেন পঞ্জাব। কেএল রাহুল, ক্রিস গেইল, মুরিজ উর রহমানদের দাপটে ইতিমধ্যেই চলতি আইপিএলে চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্নও দেখেত শুরু করে দিয়েছেন পঞ্জাব সমর্থকেরা। প্লে-অফের টিকিট পাকা করা থেকে আর কয়েক ধাপ দূরে পঞ্জাব। এখনও পর্যন্ত লিগে নয়টি ম্যাচ খেলে ছ'টিতে জিতেছে পঞ্জাবের দলটি। ৯ পয়েন্ট থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে রবিচন্দ্রন অশ্বিনের দল।

দলের দুরন্ত ছন্দে তাই বেশ খুশি কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা। এমনিতেই হাসি খুশি বলিউডি এই নায়িকা। তবে, দল হারলে মুখটা ছোট হয় যায় প্রীতির, আর তেমনই দল জিতলে তাঁর বাঁধন ভাঙা উচ্ছ্বাসের দেখা মেলে। এই উচ্ছ্বাসেরই সাক্ষী থাকল রবিবারের হোলকার স্টিডেয়াম।

প্রথমে ব্য়াট করে পঞ্জাবের ঘরের মাঠে ১৫২ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে মাত্র চার উইকেট হারিয়ে এক ওভার দুই বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। এর পরই বাঁধন ভাঙা উচ্ছাসে মাঠে নেমে আসেন প্রীতি। বাউন্ডারি লাইন ধরে পুরো মাঠ ঘুরে, গ্যালারিতে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে উপহার ছুঁড়ে দিতে থাকেন প্রীতি। স্বপ্নের নায়িকাকে সামনে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। অনেকে তো গোটা দৃশ্য়ের ভিডিও করতে থাকেন।

দর্শকদের উদ্দেশ্যে প্রীতি জিন্টার পুরস্কার বিলিয়ে দেওয়ার এই দৃশ্য ভিডিও করে টুইটারে পোস্ট করে কিংস ইলেভেন পঞ্জাব কর্তৃপক্ষ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 7, 2018, 23:43 [IST]
Other articles published on May 7, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+