— Prithvi Shaw (@PrithviShaw) July 30, 2019 |
ভুল স্বীকার করলেন পৃথ্বী
কঠিন সময়ে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়াচ্ছে ক্রিকেটমহল। ডোপিংয়ের নিয়ম লঙ্ঘন করায় শাস্তির কোপে পড়তে হয়েছে। এতে অবশ্য হতাশায় ভেঙে পড়ছেন না পৃথ্বী শ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ভুল স্বীকার করে নিয়েছেন তরুণ ওপেনার। জানিয়ে দিলেন ভাগ্যকে দোষ দিচ্ছেন না। বুকে কফ জমার কারণে কাফ সিরাপ খান, সেই সিরাপের মধ্যে দিয়ে নিষিদ্ধ উপাদান তাঁর শরীরে গিয়েছে। যা পরে ডোপ পরীক্ষায় ধরা পড়েছে। এই ভুল থেকেই শিক্ষা নিতে চান বলে পোস্টে উল্লেখ করেছেন।

খারাপ সময় কাটিয়ে ক্রিকেটে ফেরার অঙ্গীকার
সামান্য কোনও ওষুধ খাওয়ার ক্ষেত্রে এবার থেকে আরও বেশি সাবধানী থাকাবেন বলে জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। খারাপ সময় থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরব বলে পোস্টে বলেন শ। প্রসঙ্গত আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি দলে ছিলেন না। নির্বাসনের কারণে ঘরের মাঠে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ হারালেন ১৯ বছরের তরুণ ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তারকার দেশের হয়ে পারফর্ম্যান্স
২০১৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব-১৯ দলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন। এরপর দেশের হয়ে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেয়েই ব্যাট হাতে চমকে দিয়েছিলেন। অভিষেক টেস্টে ১৫৪ বলে ১৩৪ রানের ধুঁয়াধার ইনিংস খেলেন। এরপর অস্ট্রেলিয়া সিরিজে খেলার কথা থাকলেও প্রস্তুতিতে গোড়ালিতে গুরুতর চোট পেয়ে ছিটকে যান। পরে ফিটনেস নিয়ে সমস্যায় পড়ায় ভারতীয় দলে সুযোগ তৈরি করে নিতে পারেননি শ।


Click it and Unblock the Notifications


















