
পৃথ্বীর এদিনের ব্যাটিং
পঞ্জাবের বিরুদ্ধ এদিন শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পৃথ্বী। ২৭ বলে তাঁর ৫৩ রানের ইনিংস সাজানো ৪টি চার ও ৪টি ছয় দিয়ে। হরপ্রীতের বলে দুরন্ত ক্যাচে শুভমান গিল এদিন পৃথ্বীকে সাজঘরে পাঠান।
|
পাঁচ ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি
ডোপ পরীক্ষায় ফেল করায় ক্রিকেট থেকে আট মাসের নির্বাসন হয়েছিল। এরপর মাঠে ফিরে পাঁচটি টি-টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরি করলেন।
|
একনজরে প্রত্যবর্তনের পর পৃথ্বীর পাঁচ ইনিংস
১৭ নভেম্বর আসামের বিরুদ্ধে ৩৯ বলে ৬৩ রান করেন। এরপর ২২ নভেম্বর ১৯ বলে ৩০ রান, ২৪ নভেম্বর ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৩৯ বলে ৬৪ রান করেন।২৫ নভেম্বর কর্ণাটকের বিরুদ্ধে এরপর ১৭ বলে ৩০ ও ২৭ নভেম্বর ২৭ বলে ৫৩ রান করলেন।


Click it and Unblock the Notifications


















