'দুর্ভাগ্যজনক', 'দৃশ্যটাই বেদনার'! পৃথ্বীর জন্য দ্রুত সেরে ওঠার কামনা - ছাড়াল ক্রিকেটের গন্ডিও

ভারতের জন্য টেস্ট সিরিজ শুরুর আগে এর থেকে বড় ধাক্কা আর কিছু হতে পারত না। অনুশীলন ম্যাচে ম্যাক্স ব্র্যান্টের ক্যাচ ধরতে গিয়ে গোড়ালি ঘুরে গিয়ে চোট পেয়েছেন পৃথ্বী শ। প্রথমেই জানানো হয়েছিল অ্যাডিলেডের প্রথম টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন, এখন জানা যাচ্ছে সম্ভবত দ্বিতীয় টেস্টেও তিনি খেলতে পারবেন না।

তাঁর অবর্তমানে প্রথম টেস্টে স্বাভাবিকভাবেই ভারতের হয়ে ওপেন করতে দেখা যাবে মুরলি বিজয় ও কেএল রাহুলকে। রাহুল এই মুহূর্তে একেবােরি ফর্মে নেই, মুরলিও ভারতের প্রথম পছন্দ নন। তার উপর সিডনিতে বৃহস্পতিবারই ৬৯ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাড়া জাগিয়ে অস্ট্রেলিয়া সফরটা শুরু করেছিলেন পৃথ্বী।

আগের টেস্ট সিরিজেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দেশেরর মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল এই টিনএজ ব্যাটিং সেনসেশনের। প্রথম ইনিংসেই শতরান সহ মোট ২৩৭ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। সেই খেলা তিনি অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা পিচে ধরে রাখতে পারেন কিনা সেদিকে শুধু ভারতীয় সমর্থকদের নয়, চোখ ছিল গোয়া ক্রিরকেট বিশ্বের।

এই দুর্ভাগ্যজনক ঘটনা তাদের হতাশ করেছে। যে কোনও খেলোয়াড়কেই চোট পেয়ে মাঠ ছাড়তে দেখাটা বেদনাদায়ক। তার উপর পৃথ্বীর মতো এক তরুণ প্রতিভাকে ফিজিওর কাঁধে চড়ে প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে -এই দৃশ্যে যারপরনাই ব্যথিত ক্রিকেট বিশ্ব। তাঁর চোট পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা, বেদনা ও পৃথ্বীর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা ব্যক্ত করেছে ক্রিকেট জগত।

শুধু ক্রিকেট বিশঅবই নয়, তাঁর চোটের ব্যথা ছাড়িয়ে গিয়েছে ক্রিকেটের গন্ডিও। রাজনীতিবিদ রাহুল গান্ধী থেকে বাস্কেবল খেলোয়াড় মাইকেল রান্ডালও এই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রার্থনা করেছেন পৃথ্বী যাতে দ্রুত সেড়ে ওঠেন। এক নজরে দেখে নেওয়া যাক সেরকমই কিছু পোস্ট -

[আরও পড়ুন:লিগামেন্টে চোট, অ্যাডিলেড টেস্টে ছিটকে গেলেন পৃথ্বী শ ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 30, 2018, 14:03 [IST]
Other articles published on Nov 30, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+