
পৃথ্বীর চোট
মুম্বই-র হয়ে রঞ্জির ম্য়াচ খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে কাঁধের বাঁ-দিকে চোট পান ২০ বছরের পৃথ্বী শ। এমআরআই রিপোর্টে ধরা পড়েছে যে তাঁর কাঁধে হালকা চিড় ধরেছে।

তিন সপ্তাহের বিশ্রাম
ডাক্তাররা জানিয়েছেন, পৃথ্বী শ-র চোট এতটাই গুরুতর যে তাঁকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। চোট সারিয়েই পৃথ্বী ক্রিকেট খেলতে পারবেন, তার নিশ্চয়তাও দিচ্ছেন না ডাক্তাররা। তাঁদের পরামর্শ, ফেব্রয়ারিতে ব্যাট হাতে না তোলাই দেশের তরুণ ক্রিকেটারের জন্য সমীচিন হবে।

এনসিএ-তে পৃথ্বী
চোট সারিয়ে দ্রুত ক্রিকেটে ফেরার সংকল্প নিয়ে এনসিএ-তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পৃথ্বী শ। আগামী মাসে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় এ দলের হয়ে পৃথ্বীর খেলার কথা থাকলেও, তিনি পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজিল্যান্ড সফর
বিরাট কোহলিদের আগে নিউজিল্যান্ডে দুটি চার দিনের টেস্ট খেলবে ভারতীয় এ দল। ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই সিরিজ। ১৪ ফেব্রুয়ারি হ্যামিলটনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। তারপর শুরু হবে মূল সিরিজ। তবে দীর্ঘদিন ধরে চলা নিউজল্যান্ড সফরের মাঝপথে পৃথ্বী শ-কে ভারতীয় ক্রিকেট দলে অন্তর্ভূক্ত করা হতে পারে বলে অনেকের ধারণা।


Click it and Unblock the Notifications



















