চোট সাড়িয়ে অনুশীলনে ফিরলেন পৃথ্বী! খেলবেন টি২০-তে, মুখ খুললেন অস্ট্রেলিয়া নিয়েও

অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরুর আগেই গোড়ালি মচকে চোট পেয়েছিলেন ভারতের নয়া ব্যাটিং সেনসেশন পৃথ্বী শ। যে কারণে টেস্ট সিরিজে খেলা হয়নি তাঁর। অবশেষে সেই চোট কাটিয়ে উঠলেন তিনি ফিরলেন অনুশীলনেও। এই মাসের শেষে মুস্তাক আলি ট্রফিতে খেলবেন মুম্বইয়ের হয়ে।

টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলন ম্যাচে একটি ক্যাচ ধরতে গিয়ে গোড়ালি মচকে যায় পৃথ্বীর। প্রথমে জানানো হয় এক টেস্ট, পরে গোটা সিরিজেই তিনি খেলতে পারবেন না বলে জানানো হয়। তাঁর বদলে সুযোগ পেয়ে তাকে দারুণভাবে কাজে লাগান মায়াঙ্ক আগরওয়াল।

সেই সুযোগ হারান নিয়ে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিং লাইনআপের বিরুদ্ধে খেলার সুযোগ হারিয়ে তিনি বেশ মুশড়ে পড়েছিলেন। কিন্তু সবকিছু সবসময় নিয়ন্ত্রণে থাকে না, এই ভেবেই বিষয়টা মেনে নিয়েছেন। আপাতত তিনি মুস্তাক আলি ট্রফিতে খেলে নিজের ছন্দ ও আত্মবিশঅবাস ফিরে পেতে চান।

ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল এই টিনএজ ব্যাটিং সেনসেশনের। প্রথম ইনিংসেই শতরান-সহ মোট ২৩৭ রান করে সিরিজ সেরা হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার চোট পাওয়ার পর দেশে ফিরে এসে তিনি এতদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ধীারে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তাঁকে অপারেশন করালে আরও দ্রুত সুস্থ হতে পারতেন, কিন্তু তিনি রাজি হননি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, February 15, 2019, 22:31 [IST]
Other articles published on Feb 15, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+