সাড়ে তিন ঘণ্টা পর খেলা শুরু হয়েও শেষে ফের বৃষ্টিতে পণ্ড আরসিবি-রাজস্থান ম্যাচ

শুরু হল বিরক্তিকর বৃষ্টি দিয়ে। শেষও হল সেই বৃষ্টি দিয়ে। ম্যাচ শেষ অবধি অমীমাংসিত রইল। রাজস্থান ও ব্যাঙ্গালোর পয়েন্ট ভাগাভাগি করে নিল। ফলে ১৩ ম্যাচে ৯ পয়েন্টে দাঁড়িয়ে রইল আরসিবি। এদিকে রাজস্থানও ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রইল।

এদিন ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে ৫ ওভারে ৭ উইকেটে ৬২ রান তোলে। বিরাট কোহলি সর্বোচ্চ ২৫ রান করেন। এবি ডিভিলিয়ার্স করেন ১০ রান। এছাড়া কেউ দুই অঙ্কের স্কোরে পৌঁছননি।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৩.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪১ রানে পৌঁছে যায়। শেষ ১০ বলে প্রয়োজন ছিল ২২ রান। তখনই ফের ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঞ্জু স্যামসন ১৩ বলে ২৮ রান তোলেন। লিয়াম লিভিংস্টোন ৭ বলে ১২ রান করেন। যুজবেন্দ্র চাহাল স্যামসনের উইকেট নিতেই বৃষ্টি নামে। তারপর আর ম্যাচ শুরু করা যায়নি।

শেষ অবধি আম্পায়াররা দুই দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 1, 2019, 0:53 [IST]
Other articles published on May 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+