আইপিএল ২০১৯ : চেন্নাই সুপার কিংসকে হারাতে মরিয়া রাজস্থান রয়্যালস

আইপিএলের পঁচিশতম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।

তার আগে দু-দলের মিল, চেন্নাই ও রাজস্থান তাদের আগের আইপিএলের ম্যাচটি খেলেছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

আর অমিল, ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে ফের আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। আর স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানেরা সেই কেকেআরের কাছেই ঘরের মাঠে হেরে লিগ তালিকায় সাত নম্বরে নেমে গিয়েছে।

ঘুরে দাঁড়াতে মরিয়া মরু শহরের দল, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামেই। এমন একটা পরিস্থিতিতে, যখন পাঁচ ম্যাচ খেলে রাজস্থানের ঝুলিতে মাত্র দুই পয়েন্ট। সমর্থকদের মুখে হাসি ফোটাতে, শক্তিশালী চেন্নাইকে হারানো কতটা জরুরি, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানে, জোস বাটলার, বেন স্টোকরা। তাই ব্যাটিং নির্ভর রাজস্থান, এই ম্যাচে অল ওভার পারফর্ম্যান্সের মাধ্যমেই বাজিমাত করতে চাইছে। বোলিংয়ে কৃষ্ণাপ্পা গৌতম, ধবল কুলকার্নিদের কাঁধে বাড়তি দায়িত্ব দিতে পারেন রাজস্থান রয়্যালসের কোচ।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস সূত্রে খবর, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে চোট কাটিয়ে ফের হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারেন ডোয়াইন ব্রাভো। তাতে মহেন্দ্র সিং ধোনির দলের যে শক্তি বাড়বে, সে ব্যাপারে সন্দেহ নেই। দলে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, ধোনির মতো ম্যাচ উইনিং ব্যাটসম্যানরা যেমন আছেন, তেমনই দীপক ছাহার, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের মতো বোলিং লাইন আপও ভরসা জোগাচ্ছে চেন্নাইকে। তাই ম্যাচে ধোনিদেরই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 11, 2019, 12:25 [IST]
Other articles published on Apr 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+