ক্রিকেটভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ফেসবুক, টুইটার, ইউটিউবে তাঁর অবারিত যাতায়াত। ক্রিকেট নিয়ে মতামত দেওয়া থেকে,বিভিন্ন ইস্যুতে এই সব মাধ্যমের মধ্যে দিয়ে বিশ্বজোড়া ভক্তদের সঙ্গে জনসংযোগ করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবার সোশ্যাল মিডিয়াতে নিজের অস্ত্রোপচারের কথা জানালেন শোয়েব।
দীর্ঘদিন ধরে ডান হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন শোয়েব। অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন পাক ক্রিকেটার। ডাক্তারদের পরামর্শ মতো সামনের কয়েক মাস বিশ্রামে থাকতে হবে বলে তিনি জানান। দ্রুত সুস্থ হয়ে ফের ফ্যানেদের সঙ্গে সোশ্যাল মাধ্যমে যোগাযোগ করবেন বলে উল্লেখ করেছেন। তাঁর আরোগ্য কামনার জন্য় ভক্তদের প্রার্থনা করতে বললেন শোয়েব আখতার।
For all my fans, my knee operation has been successfully completed in Australia. I have just made a short video for all my loving and caring fans . Remember @shoaib100mph in your prayers. #ShoaibAkhtar #Pakistan pic.twitter.com/PtkbWZUYeM
— Shoaib Akhtar (@shoaib100mph) August 28, 2019
ক্রিকেট কেরিয়ারে পাকিস্তানের হয়ে ৪৬ টেস্টে ম্যাচে ১৭৮টি উইকেট নিয়েছিলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। ওডিআইয়ের ১৬৩ ম্যাচ খেলে সংগ্রহ ছিল ২৪৭ উইকেট। দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ ১৯ উইকেট।