
ধোনির আই অ্যাম নট অ্যাভেলেবল বলার আসল কারণ কী?
বিশ্বকাপ থেকে দেশে ফেরার পর ক্যারিবিয়ন সফরে দলের সঙ্গে ছিলেন না মাহি। দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য দু'মাসের ছুটি চেয়ে নিয়েছিলেন। ১৫ অগাস্টের পর সেনার কাজ থেকে ফিরে বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে।
পরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে ফের তিনি অ্যাভেলেবল নয় বলে নির্বাচকদের জানান। এরপর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধেও ঘরের মাঠে দলের সঙ্গে থাকছেন না ধোনি। বোর্ডের থেকে সেই সময় ছুটি চেয়ে নিয়েছেন বলে শোনা যাচ্ছে।

ফিট ধোনির ক্রিকেটে অংশ না নেওয়ার এটাই কী তবে আসল কারণ
৩৮ বছর বয়সেও ধোনির ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। তারপরও কেন তিনি ক্রিকেট থেকে পালাচ্ছেন? গত বছর আইপিএলে পিঠের চোটের কারণে ধোনিকে ভুগতে দেখা গিয়েছিল। এমন কী বিশ্বকাপের কথা মাথায় রেখেই আইপিএলে চেন্নাইয়ের এক ম্যাচে বিশ্রাম নেন মাহি। দলকে সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। বিশ্বকাপের সময়ও নিজের চোট এড়িয়ে গিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। এর মধ্যে বিশ্বকাপে ইংল্যান্ড ম্য়াচে হাতের আঙুলে চোট পান বলেও খবর রটে। বিশ্বকাপের পর সেই চোট পুরোপুরি সেরে না ওঠাতেই মাহি এখনও ক্রিকেটে ফিরছেন না বলে মনে করছে অনেকে।

কবে ফিরবেন মাহি
নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ধোনি খেলছেন না, সেক্ষেত্রে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচ দিয়েই বাইশ গজে ফিরতে পারেন তিনি।


Click it and Unblock the Notifications


















