ওয়ার্নার বনাম পন্থ, হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে দ্বৈরথে টস হেরে ব্যাটিং দিল্লির

একদিকে অস্ট্রেলিয়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার, অন্যদিকে ভারতের প্রতিশ্রুতিমান উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। দ্বৈরথের অপেক্ষায় দর্শককুল। দিল্লি ক্যাপিট্যালস পরপর দু-ম্যাচে জিতে হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে। জিতলেই পয়েন্ট টেবিলে দু-নম্বরে উঠে আসার হাতছানি তাদের কাছে।

আর অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দু-ম্যাচে হেরে এই ম্যাচ খেলতে নামছে। তাই তাদের জিততেই হবে এই ম্যাচ। কাঁটে কা টক্কর রবিবাসরীয় আইপিএলে। এই ম্যাচে হায়দরাবাদ টসে জিতে দিল্লিকে ব্যাটিং করতে পাঠিয়েছে।

রাত পোহালেই বিশ্বকাপের দল নির্বাচন। তার আগে এই ম্যাচে কেমন কেলেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার-রা সেদিকে নজর বিসিসিআই কর্তাদেরও। ঋষভ পন্থ বিশ্বকাপ দলে ঢোকার বড় দাবিদার। তাঁকে প্রতিশ্রুতিমান হিসেবেও ইতিমধ্য়ে চিহ্নিত করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আর আইপিএলের লড়াইয়েও এবারও তরুণদের নিয়ে দল গড়েছে দিল্লি। তাই তাদের কাছে এবার চ্যালেঞ্জ আইপিএলে কিছু করে দেখানোর। এই ম্যাচ জিতলে তারা যেমন তালিকার দু-নম্বরে উঠে আসবে, তেমনই হায়দরাবাদও চাইছে দিল্লিকে হারিয়ে ফের জয়ের সরণিকে ফিরতে।

এখন পর্যন্ত সবথেকে কম ম্যাচ খেলেছে হায়দরাবাদ। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৬। তাই এই ম্যাচ জিতলে ফের শেষ চারের লড়াইয়ে ফিরতে পারবেন ওয়ার্নাররা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 14, 2019, 19:49 [IST]
Other articles published on Apr 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+