শেষ ১৩ বলে উঠল ৫৩ রান, রাসেল টর্নেডোয় ছারখার কোহলি ব্রিগেড

আন্দ্রে রাসেল। এই একটা নামই ভরসা জোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। পাশাপাশি ত্রাস সৃষ্টি করছে বিপক্ষ শিবিরে। এদিন শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ৬৬ রান। রাসেল ক্রিজে থাকলেও এই রান কলকাতা করতে পারবে বলে অনেকেই ভাবেননি। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৫৩ রান। তবে এতগুলি বল প্রয়োজন হয়নি।

শেষ ১৩ বলে উঠল ৫৩ রান, রাসেল টর্নেডোয় ছারখার কোহলি ব্রিগেড

মাত্র ১৩ বলে ৫৩ রান তুলে ম্যাচ জিতিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ফলে ৫ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল কেকেআর। এবং আরসিবি পরপর পাঁচ ম্যাচ খেলে সব ম্যাচ হেরে লিগ তালিকায় শেষেই রইল।

এদিন আরসিবি টসে হেরে ব্যাট করতে যায়। দারুণ শুরু করেন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। পার্থিব ২৫ রান করে ফিরে গেলে টিমের হাল ধরেন কোহলি ও এবি ডিভিলিয়ার্স। কোহলি ৮৪ ও এবিডি ৬৩ করে ফিরে গেলে শেষদিকে মার্কাস স্টইনিস ২৮ রান করে দলকে পৌঁছে দেন ২০৫ রানের বিশাল স্কোরে।

জবাবে ব্যাট করতে নেমে কলকাতা শুরুটা খারাপ করেনি। সুনীল নারিন ১০ রান করে ফিরে গেলেও ক্রিস লিন ৪৩ করেন। রবীন উথাপ্পা ৩৩, নীতীশ রানা ৩৭ ও অধিনায়ক দীনেশ কার্তিক ১৯ করে ফেরেন।

শেষদিকে অসাধ্য সাধন করেন রাসেল। ১৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে ৭টি ছয় মারেন রাসেল। ১৮তম ওভারে মার্কাস স্টইনিসের বলে ২৩ রান নেন রাসেল। পরে ১৯তম ওভারে টিম সাউদির বলে নেন ২৯ রান। ব্যস খেলা ওখানেই শেষ। শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১ রান। প্রথম বলেই ১ রান নিয়ে ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 6, 2019, 0:44 [IST]
Other articles published on Apr 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+