এমএস ধোনির সঙ্গে কাটানো ৩ স্মরণীয় মুহূর্ত, তালিকা প্রকাশ স্ত্রী সাক্ষী সিং-এর

IPL 2019: குல்தீப் யாதவ் பௌலிங்,ஒரு பிரச்சனையும் இல்லை. ஹர்பஜன் கருத்து!- வீடியோ

এমএস ধোনির সঙ্গে কাটানো তিন স্মরণীয় মুহূর্তের কথা বললেন তাঁ স্ত্রী সাক্ষী সিং। চেন্নাই সুপার কিংসের প্রেসেন্টার রূপা রামানির সঙ্গে কথোপকথনে তিন বিশেষ মুহূর্তের তালিকা প্রকাশ করেছেন দেশের সর্বকালের সেরা অধিনায়কের স্ত্রী।

সাক্ষীর সঙ্গে বিবাহ

সাক্ষীর সঙ্গে বিবাহ

২০১০ সালে ৪ জুলাই সাক্ষী রাওয়াতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এক বছর পর ভারতীয় ক্রিকেট দলকে ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছিলেন এমএস। সেই বছর ভারতীয় সেনাবাহিনীর সম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদাও পেয়েছিলেন মাহি।

তিন সেরা মুহূর্ত

তিন সেরা মুহূর্ত

এমএস ধোনির সঙ্গে কাটানো তিন স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ করেছেন স্ত্রী সাক্ষী সিং। ২০১৮ সালে পদ্মভূষণ হয়েছিলেন মাহি। সেই মুহূর্তকেই তালিকার শীর্ষে রেখেছেন সাক্ষী সিং। তালিকার দ্বিতীয় স্থানে ধোনির লেফটেন্যান্ট কর্নেলের মর্যাদা পাওয়াকে রেখেছেন সাক্ষী। তৃতীয় স্থানে রয়েছে ২০১১-এর বিশ্বকাপ জয়।

ক্রিকেট নিয়ে আবেগ

ক্রিকেট নিয়ে আবেগ

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট নিয়ে সর্বদা আবেগপ্রবণ থাকেন বলে জানিয়েছেন স্ত্রী সাক্ষী সিং। ক্রিকেট মাহির প্রথম ভালোবাসা বলেও জানিয়েছেন সাক্ষী। আইপিএলের প্রস্তুতি শুরু করতে পেরে ধোনি সন্তুষ্ট ছিলেন বলে দাবি তাঁর স্ত্রীর। কিন্তু করোনা ভাইরাস সব হিসেব উল্টে দিয়েছে বলেই জানিয়েছেন সাক্ষী সিং ধোনি।

দরজা খোলা

দরজা খোলা

স্টারডমের চূড়ান্ত পর্যায়ে থাকা মহেন্দ্র সিম ধোনির বাড়ির দরজা সাধারণ মানুষ এবং ক্রিকেট ফ্যানদের জন্য সর্বদা খোলা থাকে বলে জানিয়েছেন স্ত্রী সাক্ষী সিং। সমাজিক দূরত্ব বজায় রেখেই ধোনি প্রতিদিন সকালে এবং বিকেলে ভক্তদের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন সাক্ষী।

লকডাউনের পর ক্রিকেট শুরু না হলে কী করবেন ধোনি, জানালেন স্ত্রী সাক্ষী

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 1, 2020, 14:28 [IST]
Other articles published on Jun 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+