লকডাউনে ধোনি-সাক্ষীর মাখোমাখো প্রেম, মাহির দৃষ্টি আকর্ষণ করতে যা করলেন সাক্ষী

করোনার কারণে বিশ্বজুড়ে লকডাউনের পরিবেশ। ভারতে ভাইরাস রুখতে ৩ মে পর্যন্ত রয়েছে লকডাউন। এই লকডাউনে বিরাট-অনুষ্কা, রোহিত-রীতিকা, দীনেশ-দীপিকা অর্থাৎ ভারতীয় বিবাহিত ক্রিকেটাররা ঘরবন্দি হয়ে স্ত্রীয়েদের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন সেই ছবি, ভিডিও ভাইরাল হয়েছে।

এই তালিকাতেই এতদিন করোনা লকডাউনে ধোনি-সাক্ষী জুটি কী করছেন,তার কোনও খোঁজ মেলেনি। এবার মিলল।মাহির সঙ্গে প্রেমের মুহূর্তে খুনসুটি করার একটি ছবি পোস্ট করলেন সাক্ষী।মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়েছে।

ছবিতে ধোনির পায়ের উপর জোর করে চেয়ে বসেছেন সাক্ষী। শুধু চেপে বসছেন বললে ভুল হবে মাহির সঙ্গে খুনসুটি করে তাঁর পায়ের বুড়ো আঙুল প্রায় কামড়ে দিয়েছেন সাক্ষী। ধোনি-সাক্ষীর এই খুনসুটির ছবি প্রকাশ, লকডাউনে তাঁদের মাখোমাখো প্রেমের খবর জানান দিচ্ছে।

পোস্টের সঙ্গে সাক্ষী লিখেছেন, 'মিস্টার সুইটির জন্য যখন একটু সময় বার করতে পেরেছি। দেখুন মাহির দৃষ্টি আকর্ষণ করতে আমাকে যা করতে হচ্ছে।'

প্রসঙ্গত এর আগে ধোনির সঙ্গে দুষ্টুমির কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলেন সাক্ষী। যেখানে সাক্ষী তাঁর বন্ধুতের সামনে ধোনিকে সুইটি বলে সম্বোধন করে খুঁচিয়েছেন। সাক্ষীর থেকে সুইটি শুনে আবার লাজুক হয়ে ধোনিকে আবেগ লুকিয়ে নিতেও দেখা গিয়েছে।

View this post on Instagram

Times when you crave attention from #mrsweetie !

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

মাঠের ২২ গজ কিংবা বাইশ গজের বাইরে, ধোনিকে খুব একটা আবেগ প্রকাশ করতে দেখা যায় না। তবে স্ত্রীয়ের সুইটি ডাকে লাজুক হওয়ার মুহূর্ত সাক্ষী ফাঁস করে দেন। এবার লকডাউনের ছুটিতে মাহিকে ফের সুইটি বলে খুনসুটি করার ছবি পোস্ট করলেন সাক্ষী।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 23:40 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+