লর্ডস-এর বুকে আজ কি 'চক দে ইন্ডিয়া', টুইটারে 'কবির খান' শাহরুখের ভোকাল টনিক হরমনপ্রীতদের

ফের একবার যেন কবীর খান-এর টাচ দিয়ে গেলেন শাহরুখ খান। ইনি সেই কবির খান যিনি 'চক দে ইন্ডিয়া' ছবিতে ভারতীয় মহিলা হকি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন। মনের জোর আর কিছু করে দেখানোর ইচ্ছে থেকে কীভাবে সাধারণ থেকে অসাধারণ হওয়া যায় তার কাহিনি তুলে ধরেছিল 'চক দে ইন্ডিয়া'। আর এই ছবির কেন্দ্রীয় চরিত্র ছিলেন কবির খান। যার ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান।

[আরও পড়ুন:আজ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত, ইতিহাস থেকে আর এক কদম দূরে মিতালিরা]

'চক দে ইন্ডিয়া'-র সেই কবির খানের ভূমিকায় ফের একবার যেন ফিরলেন শাহরুখ। কারণ, আজ আরও এক বিশ্বকাপের ফাইনালে ভারতের মহিলারা। এদিন বিশ্বজয় হলে ভারতের মহিলারা আরও এক ইতিহাসে ঢুকে পড়বেন। এমন মুহূর্তে কবীর খান-দের মতো লোকেদেরই তো পাশে চায় ভারতীয় মহিলা ব্রিগেড।

কিন্তু, এই মুহূর্তে লর্ডস-এ থাকা সম্ভব নয় শাহরুখের। তাই টুইটারকে হাতিয়ার করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক হরমনপ্রীত কওরের টুইটারের হ্যান্ডেলে টুইট করলেন তিনি। যেখানে শাহরুখ হরমনপ্রীতকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক অপরাজিত ১৭১ রানের ইনিংসের জন্য শুভেচ্ছা জানান। সেইসঙ্গে লেখেন 'বাহ! হরমনপ্রীত যাও এবং ভারতকে এই ম্যাচটাও জিতিয়ে আনো'।

হরমনপ্রীত ধন্যবাদ জানিয়ে বলিউড বাদশাকে তাঁর আগামী ছবি 'হ্যারি মিট সিজল'-এর জন্য শুভেচ্ছা কামনা করেন।

শাহরুখও পাল্টা ধন্যবাদ জানিয়ে বলেন, ভারতীয় ক্রিকেট দলের বাকি সদস্যদের তাঁর শুভেচ্ছা জানাতে। দলের বাকি ক্রিকেটারদেও তাঁর শুভেচ্ছাভরা আলিঙ্গনও দিতে বলেন।

বিশ্বকাপের সেমিফাইনালের আগে হরমনপ্রীত সেভাবে নিজের ব্যাটিং দক্ষতাকে মেলে ধরতে পারেননি। কিন্তু, সেমিফাইনালের একটি ইনিংস তাঁকে এখনও কিংবদন্তীদের সমগ্রোত্রীয় করে দিয়েছে। হরমনপ্রীতের খুনে মেজাজে়র ব্যাটিং মনে ধরেছে শাহরুখের। আর তাই তিনি লর্ডস-এর ঐতিহাসিক ফাইনালের আগে হরমনপ্রীতের মাধ্যমেই ভারতীয় মহিলা ক্রিকেট দলকে চাগিয়ে তুললেন। 'চক দে ইন্ডিয়া'-তে এভাবেই তো মহিলা হকি দলকে ফাইনালের আগে চাগিয়ে তুলেছিলেন কবির খান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 23, 2017, 13:48 [IST]
Other articles published on Jul 23, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+