মিতালি বাহিনী এবার বিশ্বকাপে যা করে দেখাচ্ছে তাতে ভারতীয়রা গর্ব অনুভব করবেন

By Debalina Dutta

দুরন্ত ফর্মে ভারতীয় মহিলা ব্রিগেড। একের পর এক ম্যাচে বিপক্ষকে মাত দিয়ে দেশের জয়পতাকা উড়িয়ে নিয়ে যাচ্ছেন মিতালি -ঝুলনরা। ইংল্যান্ড দিয়ে শুরু তারপর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ,শ্রীলঙ্কা। ব্যাটিং -বোলিংয়ের অসাধারণ পারফরমেন্স দিয়ে এগিয়ে চলেছেন বিশ্বকাপের মঞ্চে।

টানা চার ম্যাচ অপরাজিত থেকে ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন মাইলস্টোন তৈরি করলেন মিতালি রাজ। এর আগে বিশ্বকাপের মঞ্চে কখনও একটানা ম্যাচ জেতেনি মহিলা ব্রিগেড। শুধু বিশ্বকাপেই নয় এর আগে কোনও ধরনের বিশ্বকাপেই টানা ম্যাচ জয়ের নজির গড়তে পারেনি তারা। অধিনায়কের দায়িত্বে থাকা মিতালি রাজ যেন গোটা দলটার বডি ল্যাঙ্গোয়েজ বদলে দিয়েছেন। ম্যাচ জয়ের খিদে নিয়ে মাঠে নামছেন ওমেন ইন ব্লু। ব্যক্তিগত পারফরমেন্সকে একটা নির্দিষ্ট স্তরে পৌঁছে দেওয়ার পাশাপাশি দলের থেকেও সেরাটা বার করে আনছেন।

বুধবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে আরও একটা খতিয়ান তৈরি করলেন ঝুলন- বিস্তরা। এ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ টা ম্যাচের ২৪ টিতেই জিতল ভারতীয় দল। এদিনের ম্যাচে ওপেনিং জুটি ফ্লপ করলেও ব্যাট হাত দাপট দেখান দীপ্তি শর্মা ও মিতালি রাজ। তাদের দাপটে ৮ উইকেটে ২৩২ রান করে ভারত। অন্যদিকে বল হাতে এদিন দুরন্ত পারফরমেন্স বঙ্গতনয়া ঝুলন গোস্বামীর। ২টি উইকেট নেন মহিলা ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁকে যোগ্য সঙ্গত করেন পুনম যাদব। তিনিও নেন দুটি উইকেট। ১৬ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এদিনের জয়ের ফলে সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগোলেন ভারতীয় মহিলারা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 6, 2017, 14:34 [IST]
Other articles published on Jul 6, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+