
কী লিখলেন সাক্ষী
ইনস্টাগ্রামে বার্থ ডে বয় ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সাক্ষী লিখেছেন, 'তোমার জন্মদিনের তারিখটা মার্ক করা আছে। তোমার আর এক বছর বয়স বেড়ে গেল। তুমি আরেকটু বুড়ো হলে। আগের চেয়ে চুলে আরও বেশি পাক ধরেছে। '

আগের চেয়ে তুমি অনেক মিষ্টি ও স্মার্ট!
এখানেই না থেমে সাক্ষী পোস্টে আরও জুড়ছেন, 'তবে আমার কাছে এই ধোনি বেশি মিষ্টি, চুলে পাক ধরা এই ধোনি অনেক বেশি স্মার্ট। এভাবেই চলো তোমার জীবনের আগামী বছরগুলো কেক কেটে আর মোমবাতি জ্বালিয়ে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে, হাজব্যান্ড'।

একসঙ্গে ১০ বছর পার
প্রসঙ্গত চলতি মাসেই ধোনি-সাক্ষী বিবাহজীনের ১০ বছর পার করেছেন। ২০১০ সালে ৪ জুলাই ধোনি-সাক্ষীর বিবাহ হয়েছিল। বিবাহ জীবনের বাইশ গজে সাক্ষীর সঙ্গে ১০ বছর পূর্ণ করেছেন মাহি।

জন্মদিনে ফার্ম হাউসে পোষ্যদের সঙ্গে ধোনি
বার্থ ডের দিন সকালে ধোনি পোষ্যদের সঙ্গে সময় কাটালেন। লকডাউনে এর আগে পোষ্যদের সঙ্গে ক্রিকেট খেলেছেন। পোষ্যদের বল ক্যাচ করতে শিখিয়েছেন। এবার জন্মদিনের সকালটাও চার পোষ্যের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন।স্ত্রী সাক্ষী ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন।


Click it and Unblock the Notifications
ধোনির জন্মদিনে বিশেষ উপহার, মুক্তি পেল ব্র্যাভোর 'নাম্বার সেভেন' গান
















