শোয়েবের গলায় মোদীর প্রশংসা, ভারত-পাক সিরিজ নিয়েও সরব কিংবদন্তি

மசூதிக்குள் துப்பாக்கி சூடு : நியூசிலாந்து பிரதமர் கண்டனம் -வீடியோ

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়শী প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। হ্যালো অ্যাপের লাইভ চ্যাট শো-তে ভারত বনাম পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও ফের সরব হয়েছন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী প্রায় সাড়ে ২৯ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষেরও বেশি মানুষের। ভারতে প্রায় ২৭ হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮০০-রও বেশি মানুষ।

লড়ছে ভারত

লড়ছে ভারত

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা হয়েছে ভারত। দেশব্যাপী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা।

মোদীর প্রশংসায় আখতার

মোদীর প্রশংসায় আখতার

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার যেভাবে কাজ করেছে, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। ভারতে মারণ ভাইরাস প্রভাব আটকে রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চূড়ান্ত সিদ্ধান্তকে সমর্থনও করেছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

ভারত বনাম পাকিস্তান

ভারত বনাম পাকিস্তান

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া অস্থির পরিস্থিতিতে দুঃস্থদের সাহায্যার্থে ভারত বনাম পাকিস্তানের প্রদর্শনী ম্যাচ আয়োজন নিয়ে আগেও সরব হয়েছিলেন শোয়েব আখতার। ফের একই দাবি তুললেন রাউলপিণ্ডি এক্সপ্রেস। যদিও বিসিসিআই-র সাফ বক্তব্য, ভারত সরকার অনুমতি না দিলে তাদের পক্ষে এ ব্যাপারে এগোনো সম্ভব নয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 26, 2020, 21:12 [IST]
Other articles published on Apr 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+