বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের শেষ মুহূর্তের এক সেলিব্রেশন নিয়ে এবার কথার লড়াই শুরু।
ম্যাঞ্চেস্টারে চাহালের বলে শেলডন কোটরেল এলবিডব্লিউ আউট হলে, ভারতীয় পেসার শামি সেনার স্যালুট ঠোকেন। প্রসঙ্গত উইকেট পেলে ক্যারিবিয়ান সেনাকে সম্মান জানিয়ে প্যারেড করে স্যালুট ঠুকতে দেখা যায় কোটরেলকে। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন শামিকে আউট করে নির্দিষ্ট ভঙ্গিতে স্যালুট ঠুকেছিলেন কোটরেল। পাল্টা কোটরেল আউট হতে একই কায়দায় হাসতে হাসতে তাঁরই সেলিব্রেশন স্টাইল নকল করেন শামি।
ভারতীয় পেসারের এই ব্যঙ্গ নিয়ে এরপর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ফক্স স্পোর্টস এশিয়ার পোস্টে শামির আচরণকে ধিক্কার জানিয়ে লেখা হয়েছে, 'জওয়ানদের অশ্রদ্ধা, নাকি শুধুই আনন্দ। স্যালুট সেলিব্রেশনের ব্যঙ্গ করার কি খুব প্রয়োজন ছিল!'
Blatant disrespect to the Army or just plain fun? 🤔
— FOX Sports Asia (@FOXSportsAsia) June 28, 2019
What did you make of this celebration from @MdShami11? @SaluteCotterell #INDvsWI #CWC19 #TeamIndiahttps://t.co/dP6JaCN0lg
সেই টুইটটি পোস্ট করে শেলডন কোটরেল পাল্টা শামিকে একহাত নিয়ে হিন্দিতে লিখেছেন, 'খুব আনন্দের বিষয়, খুব ভালো বোলিং। কিন্তু নকল করাটাই সবচেয়ে বড় চাপলুসি।' হিন্দিতে চাপলুসি শব্দের অর্থ তোষামদ করা। এভাবেই কড়া ভাষায় শামিকে বিঁধলেন কোটরেল।
Great fun! Great bowling. Nakal Karna Hi Sabse Badi Chaploosi Hai 😉 https://t.co/PTuoGJciM7
— Sheldon Cotterell (@SaluteCotterell) June 28, 2019