রঞ্জিতে দিল্লির হয়ে খেলতে চলেছেন জাতীয় দলের এই দুই ক্রিকেটার

கோஹ்லிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அட்வைஸ்- வீடியோ

রঞ্জিতে দিল্লি দলের হয়ে ম্যাচ খেলতে চলেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার ইশান্ত শর্মা ও শিখর ধাওয়ান। ২৫ ডিসেম্বর থেকে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে মাঠে নামছে দিল্লি। সেই ম্যাচে খেলবেন শিখর ও ইশান্ত।

অন্যদিকে এদিন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে হতে চলা দুই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেই দুই দলে খেলবেন ধাওয়ান।

শ্রীলঙ্কা বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চলেছেন এই বাঁ-হাতি।শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেক্ষেত্রে লোকেশা রাহুলের সঙ্গে শিখর ধাওয়ান ওপেন করবেন।

বোর্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে খেলার সময় বাঁ-পায়ের হাঁটুতে ধাওয়ান চোট পাওয়ায় ২৫টি সেলাই পরেছিল। এরপর চিকিৎসা করে বিশ্রামে ছিলেন ভারতীয় ওপেনার।

রঞ্জির ম্যাচ দিয়েই বাইশ গজে প্রত্যাবর্তন করবেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে নীল জার্সিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ধাওয়ান। এরপর ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হয়ে চলা ওডিআই সিরিজে ওপেনিং করবেন তিনি।

ঘরের মাঠে এই দুই সিরিজের পর নিউজিল্যান্ড সফরে তিন ফর্ম্যাটের সিরিজে দলে জায়গা পাওয়ার জন্য ব্যাটে পারফর্ম্যান্স করে জাতীয় দলে জায়গা ধরে রাখতে চাইবেন ভারতের ফার্স্ট চয়েস এই ওপেনার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 23, 2019, 19:58 [IST]
Other articles published on Dec 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+