লকডাউন 'মাস্তি', 'ড্যাডি কুল' গানে ছেলের সঙ্গে নেচে ভাইরাল শিখর ধাওয়ান

করোনা ভাইরাসের জেরে যখন আতঙ্কিত গোটা দেশ, তখন সহ নাগরিকদের কিছুটা হলেও হাসির রসদ দিলেন ভারতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। 'ড্যাডি কুল (হিন্দি)' গানের সঙ্গে পুত্র জোরাভারের সঙ্গে নেচে সোশ্যাল মিডিয়া মাত করলেন গব্বর।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের।

দেশজুড়ে লকডাউন

দেশজুড়ে লকডাউন

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। রাজ্যস্তরে ৩০ এপ্রিল পর্যন্ত লাগু করা হয়েছে লকডাউন। কেন্দ্রীয় ভাবে ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

ফের স্থগিত আইপিএল

ফের স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানিয়ে দিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য এবং জীবনের সুরক্ষাই সবচেয়ে বড় প্রাধান্যের বিষয়।

ঘরবন্দি ক্রিকেটাররা

ঘরবন্দি ক্রিকেটাররা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। বর্তমান পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এমতাবস্থায় ঘরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, শরীর চর্চা করে কিংবা টিভি দেখে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেউ কেউ পরিবারের সদস্যদের সঙ্গে নানা রকম মজা করে দিন কাটাচ্ছেন। তাঁদেরই দলে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান।

ধাওয়ান ও পুত্রের নাচ

লকডাউনে ড্যাডি কুল (হিন্দি) গানের সঙ্গে নাচতে দেখা গেল টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও-তে দারুণ ছন্দে কোমর দোলাতে দেখা গিয়েছে গব্বরকে। সঙ্গী পুত্র জোরাভারও কোনও অংশে কম যায় না। যাকে বলে বাপ কা বেটা! ভিডিও-র নিচে ধাওয়ান লিখেছেন, 'লাইফ ইজ সো মাচ ফান উইথ দিজ মাস্টিখোর ইনসান।' এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 17, 2020, 10:13 [IST]
Other articles published on Apr 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+