
এবার ধোনিকে নিয়ে কী বললেন ধাওয়ান
মাহির অবসর জল্পনার মাঝে মুখ খুললেন তাঁর সতীর্থ ক্রিকেটার শিখর গব্বর ধাওয়ান। বাঁ-হাতি ওপেনার বলেছেন, 'দেশকে দু'বার বিশ্বচ্যাম্পিয়ন করেছেন ধোনি। মাহি একজন বড় লিডার। অধিনায়ক হিসেবে দেশের জন্য যে এত ভালো সিদ্ধান্ত নিতে পারে। কেরিয়ার কবে শেষ করতে হবে,সিদ্ধান্তটা সে ঠিক সময়ই নেবে।বিরাট থেকে শুরু করে আমরা সাবাই ধোনিকে শ্রদ্ধা করি। মাহির অবসরের সিদ্ধান্ত তার উপরই ছেড়ে দেওয়া উচিত।

সুরেশ রায়না কী বলেছেন
ধোনি আর রায়না যে একে অন্যের খুব কাছের বন্ধু, তা নতুন করে বলে দিতে হবে না। বন্ধুর অবসর জল্পনা নিয়ে রায়না বলেছেন, 'অবসরের সিদ্ধান্তটা ধোনির উপরই ছেড়ে দেওয়া হোক। এই বয়সেও ধোনি দারুণ ফিট। সেই সঙ্গে দারুণ মানের উইকেটকিপার। সঙ্গে ভুলে গেলে চলবে না, এখনও ধোনি দেশের অন্য়তম সেরা ফিনিশার।'

বিশ্বকাপে ধোনিকে কত নম্বরে খেলানো উচিত ছিল, কী বললেন রায়না
রায়না আরও বলেছেন, 'বিশ্বকাপে ধোনিকে আরও একটু আগে ব্যবহার করানো উচিত ছিল। সেক্ষেত্রে ধোনিকে পন্থকে গাইড করতে পারত। পরে পান্ডিয়ার সঙ্গেও মজবুত পার্টনারশিপ তৈরি করা যেত।'


Click it and Unblock the Notifications



















