
ওপেনার রোহিতের টেস্ট সেঞ্চুরি দেখে কী বললেন শোয়েব আখতার
ভাইজ্যাকে ওপেনার রোহিতের সেঞ্চুরি দেখে ওয়াঘার ওপার থেকে হিটম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব আখতার। সেই সঙ্গে শোয়েব বলেছেন, 'রোহিতের প্রতিভা চিনতে আমার ভুল হয়নি। ২০১৩ সালেই রোহিতের এই প্রতিভা আমি চিনে নিয়েছিলাম।'

রোহিতকে কী নামে ডাকতে চান আখতার
শোয়েব আখতার বলেছেন, 'রোহিতের নামের পাশে আমি জি জুড়ে দিতে বলেছিলাম, জি অর্থাৎ গ্রেট রোহিত শর্মা! আমার মতে রোহিতই এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যান।'

প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিতকে নিয়ে আখতারের ভবিষ্যদ্বাণী
শোয়েব আখতার বলেছেন, 'ওডিআইয়ের পর টেস্টে এবার ডবল সেঞ্চুরি করবেন রোহিত। শুধু তাই নয়, ভবিষ্যতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১০০০ রান করবেন হিটম্যান। '


Click it and Unblock the Notifications




















