
চার দিনের টেস্ট নিয়ে বিরাট থেকে সচিনের মত কী
বিরাট কোহলি থেকে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং থেকে গ্লেন ম্যাকগ্রা সবাই চার দিনের টেস্টের বিরুদ্ধে। এই ক্রিকেটাররা ইতিমধ্যেই টেস্টের সনাতন পাঁচ দিনের খেলা নিয়ে অযথা পরীক্ষা-নিরীক্ষা করার পক্ষপাতী নন।
বিরাট যেমন জানিয়েছেন, 'ইতিমধ্যেই গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলা দিয়ে শুরু করে টেস্ট ক্রিকেটকে বদল এসেছে। এরপর অতিরিক্ত বদল করার প্রয়োজন নেই। আজ চার দিনের টেস্টের চাহিদার কথা বলে হচ্ছে। আগামী দিনে এরপর তিন দিনের টেস্টের কথা বলা হতে পারে। এই ফর্ম্যাট নিয়ে এতটা পরীক্ষা অর্থহীন।'

সৌরভ চার দিনের টেস্ট নিয়ে আগে কী জানিয়েছেন
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে চার দিনের টেস্ট নিয়ে প্রশ্ন করা হলে, তিনি পুরো বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে এখনও কোনও আলোচনা না হওয়ার জন্য মন্তব্য করেননি। সৌরভ বলেছেন, 'আইসিসি আগে তাঁদের প্রস্তাব দিক। আইসিসি চার দিনের টেস্ট নিয়ে কী ভাবছে, সেই ছবিটাই এখনও পরিষ্কার নয়। '
শোয়েব আখতার যা বললেন
এবার আইসিসির চার দিনের টেস্ট খেলার বিরোধীতা করলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসার বলেছেন, 'আইসিসির চার দিনের টেস্টের ভাবনা বোকা বোকা। আশা করি কোনও দেশ এই ফর্ম্যাটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চাইবে না। টেস্ট ক্রিকেটকে এভাবে মেরে ফেলা উচিত হবে না।'

সৌরভের দিকে তাকিয়ে আখতার
শোয়েব আখতার বললেন, 'বিবিসিআইয়ের সম্মতি ছাড়া আইসিসির পক্ষে চার দিনের টেস্ট ক্রিকেট চাপিয়ে দেওয়া সহজ হবে না। দাদা বুদ্ধিমান লোক। ভারতের অধিনায়ক ছিলেন, এখন দেশের সর্বোচ্চ স্তরে ক্রিকেট প্রশাসক। সৌরভ অন্তত টেস্ট ক্রিকেটকে এভাবে শেষ হয়ে যেতে দেবে না।'

এশিয়ান দেশগুলির কাছে আখতারের আবেদন
এশিয়ান ক্রিকেট খেলিয়ে দেশ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে একজোট হয়ে এবার চার দিনের টেস্টের ভাবনার বিরোধীতা করা উচিত বলে শোয়েব তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন। সঙ্গে তিনি আরও বলে, এই তিন দেশের কিংবদন্তিরা চার দিনের টেস্ট নিয়ে তাঁদের মতামত জানান।


Click it and Unblock the Notifications




















