ভারতীয়রা তাঁর বলে সচিনের সেই ছক্কাই শুধু মনে রাখেন, বললেন শোয়েব

நல்லா விளையாடினோம் அணியில் இடம் கிடைத்தது: குலதீப் யாதவ்- வீடியோ

২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের সেই ঐতিহাসিক ছক্কা ভোলেননি ভারতের কোনও ক্রিকেট প্রেমী। টিভিতে যতবারই মাস্টার ব্লাস্টারের সেই শট দেখা গিয়েছে, ততবারই মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। যাঁর বলে সেই ছক্কা, সেই শোয়েব আখতার এবার এ ব্যাপারে মুখ খুললেন। কী বললেন তিনি।

২০০৩-র ভারত বনাম পাকিস্তান

২০০৩-র ভারত বনাম পাকিস্তান

সেই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুথোমুখি হয়েছিল ভারত। আগে ব্যাট করে ৫০ ওভারে ২৭৩ রান তুলেছিল পাকিস্তান। দুর্দান্ত শতরান করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার সৈয়দ আনোয়ার। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার অনেক আগেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় ভারতীয় ক্রিকেট দল।

শোয়েব বনাম সচিন

ভারত বনাম পাকিস্তানের যুদ্ধের পাশাপাশি ম্যাচে সচিন তেন্ডুলকর বনাম শোয়েব আখতারের লড়াই নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর লেখালেখি হয়েছিল। যদিও এক লহমায় সেই যুদ্ধ জিতে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। শোয়েবের প্রথম ওভারের চতুর্থ বলে আপার কাটের মাধ্যমে ছক্কা হাঁকিয়ে তাঁর ছন্দ কেটে দিয়েছিলেন সচিন। ওই ওভারে ১৬ রান দিয়েছিলেন শোয়েব আখতার। ম্যাচে ৯৮ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও রাউলপিণ্ডি এক্সপ্রেসের বলেই আউট হয়েছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু ততক্ষণে ম্যাচে প্রধান্য বিস্তার করে ফেলেছিল টিম ইন্ডিয়া।

কী বললেন সচিন

কী বললেন সচিন

সচিন তেন্ডুলকরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের মর্যাদা দিয়ে তাঁর বিরুদ্ধে বল করার সময় ভালো মুহূর্তই পেয়েছেন বলে দাবি শোয়েব আখতারের। তিনি সচিনকে ১২ থেকে ১৩ বার আউট করেছেন বলেও দাবি রাউলপিণ্ডি এক্সপ্রেস। যদিও সংখ্যাটা বেশিই বলে ফেলেছেন শোয়েব। আদতে মাস্টার ব্লাস্টারকে ওয়ান ডে-তে ৫ বার ও টেস্টে ৩ বার আউট করেছেন পাক লেজেন্ড।

ভারতীয়রা শুধু সচিনের ছক্কা মনে রাখেন

ভারতীয়রা শুধু সচিনের ছক্কা মনে রাখেন

শোয়েব আখতারের কথায়, ১৩০ কোটি ভারতীয় তাঁর বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের হাঁকানো ওই ছক্কাকেই মনে রাখেন। ওই মুহূর্ত ভারতীয় ক্রিকেট প্রেমীদের আনন্দ দেয় বলেও মনে করেন শোয়েব। এমনটা হবে আগে জানলে তিনি সচিন তেন্ডুলকরকে প্রতিদিনই একটি করে ছক্কা মারতে দিতেন বলে জানিয়েছেন রাউলপিণ্ডি এক্সপ্রেস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 17, 2020, 19:14 [IST]
Other articles published on Apr 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+