ঠিক কী ঘটেছে
নিজের ইউটিউব ভিডিওতে শোয়েব আখতার পক্ষপাতিত্ব করেন বলে,সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ করেন। শোয়েব তাঁর প্রতি ভিডিওতেই ভারতীয় দলকে টেনে নিয়ে এসে উদাহরণ দেন, প্রশংসা করেন। এই নিয়ে অনেকে বলেছেন, ইউটিউব সেনসেশন হওয়ার জন্যেই শোয়েব এই স্ট্র্য়াটেজি নিয়েছেন বলেও অনেকে অভিযোগ করেন। ভারতকে নিয়ে ভালো কিছু বললেন সহজেই ক্রিকেট ফ্যানেদের মনে জায়গা পাবেন, এই আশাকেই শোয়েব এমনটা করেন বলে প্রশ্ন উঠছে।

শোয়েব কী বললেন
পাল্টা শোয়েব আখতার তাঁর নতুন ভিডিওতে বলেছেন, 'এই মুহূর্তে ভারত ক্রিকেটের সুপারজায়েন্ট। ওদের যে কোনও ফর্ম্যাটেই হারানো কঠিন। আর বিরাট এই দলের সেরা ক্রিকেটার। পাকিস্তানের সবাইকে ভারতীয় দলের এই সাফল্য থেকে শিক্ষা নেওয়া উচিত।'
এখানেই না থেমে শোয়েব জুড়েছেন, 'আমি নিরপেক্ষ। ভালোকে ভাল ও খারাপকে খারাপ বলতে জানি। সেকারণেই বিরাটের ভারতীয় দলের ভালোগুলো আমি রাখঢাক না রেখেই বলতে পারি। বিরাট ভালো খেললেও কি আমি বলব খারাপ খেলেছে!

ইউটিউবে জনপ্রিয়তা চাই না!
শোয়েব নতুন ভিডিওতে বলেছেন, 'ক্রিকেট ছাড়ার পর ইউটিউবে বিশ্লেষণটা আমি মন থেকেই করি। এখানে জনপ্রিয়তা পাওয়ার জন্যে করিনি। ক্রিকেট ভালো লাগে তাই বিশ্লেষণ করি। লোকে বই লেখে, আমি সেখানে বিশ্লেষণ করি। পাকিস্তানের হয়ে ১৫ বছর ধরে খেলেছি। শুধু ভারতে না, সারা বিশ্বে আমার ফ্যান রয়েছে। সেখান থেকেই ইউটিউবে এই জনপ্রিয়তা। সমালোচকরা এটা হজম করতে শিখুন। ১৫ বছর ধরে ক্রিকেট খেলে শোয়েব আখতার নামটা তৈরি করেছি। ঐ পরিশ্রমটা দেখুন! আর হ্যা, ভারত মুম্বইয়ে ম্যাচ হারতে সেটাও বলেছি!'
|
সেহওয়াগকে নিয়ে কী বললেন
এরপরই মূল বক্তব্যে এসেছেন শোয়েব। বলেন, 'সেহওয়াগ আমি অনেক দিনের বন্ধু। ওর সবসময়ই মজার কথা বলে। ওর পুরনো একটা বক্তব্য ছড়িয়েছে। যেখানে সেহওয়াগ বলেছে, পয়সা কামানোর জন্য আমি ভারতের প্রশংসা করি। সেহওয়াগের এই মন্তব্যে আমি পাল্টা বলব, ওর মাথায় যত না চুল আছে, আমার পকেটে তার চেয়ে বেশি টাকা আছে! আশা করি সেহওয়াগও এটা মজা হিসেবে নেবে।' পরে হেসে আখতার পুরোটাই মজা করলেন বলে জানিয়েছেন।


Click it and Unblock the Notifications




















