|
কী ঘটেছিল
মাথায় হেলমেট থাকলেও ঘাতক বাউন্সারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন ফিল হিউজ। অস্ট্রলিয়ার ঘরোয়া ক্রিকেট সেফিল্ড শিল্ডের ম্যাচে ৬৩ রানে ব্যাটিং করার সময় শন অ্যাবটের বিধ্বংসী বাউন্সার বাঁ-দিকের ঘাড়ের অংশে এসে আঘাত করে। এরপর বাইশ গজেই মাটিতে লুটিয়ে পড়েছিলেন হিউজ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েকদিনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত আজকের দিনেই হার মানেন। বাঁ-হাতি ব্যাটসম্যানের অকাল প্রয়াণে সেসময় শোকে ভেঙ্গে পড়েছিল অজি ক্রিকেটমহল।
| |
স্মিথ ও ওয়ার্নার পোস্টে কী লিখলেন
ফিল হিউজের প্রয়াণ দিবসে তাঁর সঙ্গে অতীতের একটি ছবি পোস্ট করেছেন স্মিথ ও ওয়ার্নার। সঙ্গে তারা লিখেছেন আজও তোমাকে মিস করি।
|
ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্ট
ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্টে লেখা হয়েছে, 'হিউজ তুমি আজও আমাদের হৃদয়ে থাকবে।'
অন্যদিকে মাঠে ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর পর হেলমেট নিয়ে ক্রিকেটদুনিয়ায় অনেক বেশি সচেতনতা নিতে দেখা গিয়েছে। এখন আরও উন্নত মানের হেলমেট ব্যবহার করা হয়। উন্নত মানের প্রতিটি হেলমেটে এখন 'নেক গার্ড' ব্যবহার করা হয়।


Click it and Unblock the Notifications



















