কলকাতায় ফিরে দিল্লির সমর্থনে ভিডিও পোস্ট করলেন মহারাজ

ইডেন গার্ডেনে কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটলসকে সমর্থনের জন্য কলকাতাবাসীর কাছে আবেদন রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুদলের ম্যাচ শুরুর আগে, মহারাজের এ সংক্রান্ত এক ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কেকেআর তাঁর জীবন থেকে মুছে গেছে বহু বছর আগে। দল নির্বাচন নিয়ে মালিক শাহরুখ খানের সঙ্গে তাঁর মনোমালিন্যের স্মৃতিও পেরিয়েছে আলোকবর্ষ। মহারাজ এখন দিল্লি ক্যাপিটলসের পরামর্শদাতা। এ যাত্রায় সে দলের হয়েই কলকাতায় এসেছেন সৌরভ।

যে শহর শিরায় ও রক্তে, সেখানকার মানুষ আজও তাঁর প্রাণ। যে মাঠের প্রতি আনাচ-কানাচ তাঁর নখদর্পণে, সে মাঠেই অপরিচিতের বেশে প্রতিপক্ষের হয়ে নামার আগে, মহারাজের ভিডিও বার্তায় আবেগতাড়িত হয়ে পড়েন কলকাতাবাসী। সৌরভ ও তাঁর দলকে শুভকামনাও জানান কেউ কেউ। তবু কলকাতা যে কলকাতারই, তাও তাঁরা মহারাজকে জানাতে ভোলেননি।

তিনিও বা কম কীসে। প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেকেআর সমর্থকদের আগেভাগে সাবধান করতেও ভোলেননি সৌরভ। হঠাৎই পুরনো মেজাজে ফিরে জানাতে ভোলেননি, চলতি মরশুমেই দিল্লির মাঠে কলকাতাকে হারানোর তিক্ত স্মৃতি। আর এখানেই তিনি পেশাদার সৌরভ গঙ্গোপাধ্যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 12, 2019, 17:37 [IST]
Other articles published on Apr 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+