
ভাজ্জি বনাম শ্রীসন্থ
২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষে ম্যাচ জিতেছিল পাঞ্জাব। ম্যাচ শেষে মুম্বই-র স্পিনার হরভজন সিং-কে কিছু বলেছিলেন শ্রীসন্থ। তাতে উত্তেজিত হয়ে ভাজ্জি মাঠেই শ্রীসন্থের গালে সপাটে চড় কষিয়ে দিয়েছিলেন।

কেঁদে ফেলেছিলেন শ্রীসন্থ
ঘটনার আকস্মিকতায় কেঁদে ফেলেছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের ফাস্ট বোলার এস শ্রীসন্থ। তাঁর কান্নার ফুটেজ বিভিন্ন মিডিয়াতে দেখানো হয়। সেই রাতেই বড় দাদার মতো ভাজ্জি এবং শ্রী-র মধ্যে বিষয়টি মিটমাট করিয়ে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। তবু ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল বলে জানিয়েছেন শ্রীসন্থ।

নানাবতী কমিশন
শ্রীসন্থ এবং হরভজনের সংঘাতের ঘটনার তদন্ত শুরু করেছিল নানাবতী কমিশন। দুই ক্রিকেটারকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। যদিও ততদিনে ভাজ্জি এবং তিনি ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন বলে জানিয়ছেন শ্রী। হরভজন যে নির্দোষ, তা তিনি নানাবতী কমিশনের সামনেও বলেছিলেন বলে দাবি শ্রীসন্থের। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছিলেন টার্বুনেটরও। যদিও শাস্তির হাত থেকে রেহাই পাননি ভাজ্জি।

তিনিই উস্কেছিলেন
হরভজন সিং-র সঙ্গে তাঁর সংঘাত নিয়ে এতদিনে সত্যি তথ্য প্রকাশ্যে আনলেন এস শ্রীসন্থ। বললেন, সেদিন তিনিই মাঠে ভাজ্জিকে শিশুসুলভ ভঙ্গিতে উস্কেছিলেন। এর জন্য তিনি দুঃখিত বলেও জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।


Click it and Unblock the Notifications



















