ডন ব্র্যাডম্যানের ঠিক পিছনে দুর্দান্ত স্টিভ স্মিথ, অ্যাসেজের চতুর্থ টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্টিভ স্মিথের দুর্দান্ত দ্বিশতরানের সৌজন্যে অ্যাসেজের চতুর্থ টেস্টে চালকের আসনে চলে এসেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১১ রানের ইনিংস খেলে মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যানের কাছে পৌঁছে গেছেন প্রাক্তন অজি অধিনায়ক। কী এমন করলেন স্মিথ ও অ্যাসেজের চতুর্থ টেস্টের স্কোর এক নজরে দেখে নিন।

চতু্র্থ টেস্টের স্কোর

চতু্র্থ টেস্টের স্কোর

স্টিভ স্মিথের চওড়া ব্যাটে ভর করে অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে আট উইকেটের বিনিময়ে ৪৯৭ রান তুলে ইনিংস ডিক্লিয়ার দেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ২টি করে উইকেট নেন জ্যাক লিচ ও ক্রেইগ ওভারটন। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুতেই ওপেনার জো ডেনলির (৪) উইকেট হারায়। ক্রিজে রয়েছেন ররি বার্নস (১৫) ও ক্রেইগ ওভারটন (৩)। উইকেট নেন প্যাট কমিন্স।

অ্যাসেজে স্মিথের তিন

অ্যাসেজে স্মিথের তিন

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজের চতুর্থ টেস্টে ৩১৯ বলে ২১১ রান করেন স্টিভ স্মিথ। অ্যাসেজ সিরিজে এটা তাঁর তৃতীয় দ্বিশতরান।

শেষ ১২ ইনিংসে ১৪১৯

শেষ ১২ ইনিংসে ১৪১৯

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বারো টেস্ট ইনিংসে ১৫৬.৫৫-র গড়ে ১৪১৯ রান করেছেন স্টিভ স্মিথ। এর মধ্যে ৭টি শতরান (দুটি দ্বিশতরান) রয়েছে প্রাক্তন অজি অধিনায়কের।

৫০০-র ওপর চারবার

৫০০-র ওপর চারবার

চলতি অ্যাসেজ সিরিজে তিনটি সেঞ্চুরি সহ ১৪৭.২৫ গড়ে ৫০০-র ওপর রান বানিয়ে ফেলেছেন স্টিভ স্মিথ। টেস্ট সিরিজে এমন নজির গড়ার কারিগর তিনি চার বার হয়েছেন। ২০১৪-১৫ মরশুমে ভারতের বিরুদ্ধে একই টেস্ট সিরিজে ৭৬৯ রান এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ।

ইংল্যান্ডের বিরুদ্ধে ১১

ইংল্যান্ডের বিরুদ্ধে ১১

শুধু ইংল্যান্ডের বিরুদ্ধেই ১১টি সেঞ্চুরি হাঁকিয়ে একই প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার তিন অঙ্কের ঘরে পৌঁছনো গ্রেটদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন স্টিভ স্মিথ। তাঁর ঠিক পিছনে রয়েছেন সচিন তেন্ডুলকর।

ব্র্যাডম্যানের ঠিক পিছনে

ব্র্যাডম্যানের ঠিক পিছনে

১২১ টি টেস্ট ইনিংস খেলে ২৬টি শতরানের মালিক হয়েছেন স্টিভ স্মিথ। তাঁর সামনে রয়েছেন কেবল মিস্টার ক্রিকেট ডন ব্র্যাডম্যান। ৬৯টি টেস্ট ইনিংসে ২৬টি শতরান এসেছিল ডনের ব্যাট থেকে। পিছনে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ১৩৬টি টেস্ট ইনিংসে একই সংখ্যক শতরান করেছিলেন সচিন। পাশাপাশি স্টিভ স্মিথের টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং গড় ৯৩.৬৪। সেখানেও ডন ব্র্যাডম্যানের (১১৩.৬৬) ঠিক পিছনে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। টেস্টে স্মিথের কেরিয়ারের ব্যাটিং গড়ও (৬৪.৬৪) ডনের (৯৯.৯৪) পিছনে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, September 6, 2019, 10:33 [IST]
Other articles published on Sep 6, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+