অ্যাসেজ ২০১৯: পারলে রানআউট কর! ক্রিজে নাচতে নাচতে ইংল্যান্ড দলকে চ্যালেঞ্জ স্মিথের

অ্যাসেজ সিরিজে প্রতি ইনিংসেই ব্রিটিশ বোলারদের কালঘাম ছুটিয়ে ছাড়ছেন স্টিভ স্মিথ। এবার ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিনে বিপক্ষকে রান আউট করার ওপেন চ্যালেঞ্জ দিলেন তিনি। মজার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখন ৯২ রান। স্টুয়ার্ড ব্রডের মাপা ইয়র্কারে কোনও রকমে ব্যাট ঠেকিয়ে উইকেট বাঁচান স্মিথ। এরপর মজার কাণ্ড।

ইয়র্কার সামলানোর পর ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তিনি। সুযোগ বুঝে ইংল্য়ান্ডের ফিল্ডাররা স্মিথকে আউট করার জন্য ঝাঁপালে ফের ক্রিজে ঢুকে পড়েন।

বল উইকেট টপকে একটু এগিয়ে গিয়ে থমকে গেলে ফের ক্রিজ থেকে বেরিয়ে বোলারের দিকে কিছুটা এগিয়ে যান। পরে ফিল্ডাররা উইকেটের কাছে ছুটে এলে ফের নাচতে নাচকে ক্রিজে ঢুকে পড়েন। ভিডিও দেখে বুঝে নিতে অসুবিধে হয় না ফিল্ডারদের আউট করার একটা সুযোগ দিয়ে বোকা বানালেন স্মিথ। দুষ্টুমি করে এযেন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া,পারলে আউট করে দেখাও!

এর আগেও অদ্ভূত কায়দায় ইংল্যান্ড বোলারদের ডেলিভারি ছেড়ে মজা করতে দেখা গিয়েছিল স্মিথকে। এবার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে মজা করলেন। এসব দুষ্টুমি যতই চলুক না কেন ব্যাটে কিন্তু অপ্রতিরোধ্য স্টিভ। সিরিজে ৫ ইনিংস খেলে এখনও পর্যন্ত ৬৭১ রান! দুটি অর্ধশতরান, দুটি শতরান ও একটি দ্বিশতরান হাঁকিয়েছেন বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 8, 2019, 17:43 [IST]
Other articles published on Sep 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+