|
কী বললেন স্মিথ
অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার এজবাস্টন টেস্ট জয়ের নায়ক স্টিভ স্মিথ জানিয়েছেন,চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়ার মুহূর্তে তাঁর প্রাক্তন সতীর্থ ফিল হিউজের পরিণতির কথা মনে পড়েছিল।
|
বাউন্সারের আঘাতে প্রাণ হারিয়েছিলেন হিউজ
২০১৪ সালে ২৭ নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ম্যাচে বাউন্সারের আঘাতে মাথায় গুরুতর চোট পেয়ে কোমায় চলে যান অজি ক্রিকেটার ফিল হিউজ। দুদিন পর তাঁর মৃত্যু হয়েছিল। স্মিথ জানিয়েছেন, জোফরার বাউন্সারে চোট পাওয়ার মুহূর্তে অজি ক্রিকেটের সেই কালো দিনটিই তাঁর ফ্ল্যাশব্যাকে স্মরণে চলে এসেছিল।
|
ক্রিকেটে ফিরছেন স্মিথ
৪ সেপ্টেম্বর থেকে শুরু ম্যাঞ্চেস্টার টেস্ট। সেই টেস্টে অজিদের হয়ে দলে ফিরতে চলেছেন স্মিথ। তাঁর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করবেন। চোট পাওয়ার পর রবিবার নেটে ব্যাটিং করেছেন তিনি।


Click it and Unblock the Notifications



















