২৬তম শতরান, বিরাট কোহলিকে টপকে গেলেন স্টিভ স্মিথ

একদিন আগে টেস্ট ব্যাটিংয়ের ক্রম তালিকায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকে টপকে এক নম্বর স্থানে পৌঁছন অস্ট্রেলিয়ার প্রাক্তন নেতা স্টিভ স্মিথ। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে কেরিয়ারের ২৬তম শতরান করে টিম ইন্ডিয়ার অধিনায়ককে ফের টপকে গেলেন স্মিথ। তাঁর এই শতরানের দৌলতে চতুর্থ অ্যাসেজ টেস্টে কার্যত চালকের আসনে অস্ট্রেলিয়া।

আবার শুরু

আবার শুরু

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান বল বিকৃতি কাণ্ডে প্রায় দেড় বছর লাল বলের ক্রিকেট থেকে নির্বাসিত থাকা স্টিভ স্মিথ। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চারের বলে মাথায় আঘাত পেয়ে মাঠেই জ্ঞান হারান প্রাক্তন অজি অধিনায়ক। কিছুটা সুস্থ হয়ে ৯২ রান করে আউট হন স্মিথ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেননি তিনি। খেলেন তৃতীয় অ্যাসেজ টেস্টেও। তবে চতুর্থ অ্যাসেজ টেস্টে যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন স্টিভ স্মিথ।

স্মিথের ২৬, বিরাটের ২৫

স্মিথের ২৬, বিরাটের ২৫

৬৭টি টেস্টে প্রায় ৬৫ গড়ে রান বানানো স্টিভ স্মিথ ২৬টি সেঞ্চুরি ও ২৫ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৭৯টি টেস্টে প্রায় ৫৪-র গড়ে ৬৭৪৯ রান করা বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি।

কোহলির সামনে সুযোগ

কোহলির সামনে সুযোগ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে ২ অক্টোবর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজে স্মিথকে টপকে যাওয়ার সুযোগ বিরাট পাবেন।

স্মিথের করণীয়

স্মিথের করণীয়

যে ফর্মে আছেন তাতে চলতি অ্যাসেজ সিরিজের অবশিষ্ট তিন ইনিংসে আর এক-দুটি সেঞ্চুরি করতেই পারেন স্টিভ স্মিথ। আর তা হলে বিরাট কোহলির থেকে আরও কিছুটা এগিয়ে যাবেন প্রাক্তন অজি অধিনায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 5, 2019, 20:00 [IST]
Other articles published on Sep 5, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+