৮ ম্যাচে মাত্র ২টিতে জয়। পয়েন্ট মাত্র চার। এই অবস্থায় দলকে টেনে তুলতে অজিঙ্ক রাহানেকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে স্টিভ স্মিথকে দলের ভার সঁপে দিলেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। এদিন টসের আগে স্টিভ স্মিথের নাম ঘোষণা হয়। তিনিই টস করতে আসেন।
মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে স্মিথ কতটা কী করতে পারেন সেটাই দেখার। বল বিকৃতি কাণ্ডে এক বছরের ব্যানের পর স্মিথ খেলতে নেমেছেন এবছর। কয়েকটি ম্যাচ পরই তাঁকে দায়িত্ব তুলে দেওয়া হল।
রাজস্থানকে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে আগামী ৬টি ম্যাচের মধ্যে অন্তত ৫টি ম্যাচ জিততে হবে। তাহলে কিছুটা আশা দেখা দিতে পারে। আগের আইপিএল মরশুমের আগে স্মিথকে অধিনায়ক ঘোষণা করা হয়। তবে বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে তিনি গত মরশুমে খেলতে পারেননি। অজিঙ্ক রাহানে দলের দায়িত্ব নেন।