বিরাটের সঙ্গে লিড বজায় রেখে টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন স্মিথ

অ্যাসেজে অস্ট্রেলিয়া দলের নায়ক! ব্যাটে দুরন্ত পারফর্ম্যান্স করে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার হয়ে অ্যাসেজ ট্রফি ধরে রাখলেন। তিনি অজি দলের ত্রাতা স্টিভ স্মিথ।

১ বছর পর নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে ব্যাটে ৫ ইনিংসে ৬৭১ রান হাঁকিয়েছেন। স্মিথের ব্যাটে দুটি শতরান, দুটি অর্ধশতরান ও ১টি দ্বিশতরানের সুবাদে সিরিজে এখন ২-১ এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।

স্মিথ-কোহলির ব়্যাঙ্কিংয়ের তুলনা

সেই সঙ্গে ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন স্মিথ। বিরাটকে সরিয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সম্প্রতি এক নম্বরে উঠে আসেন স্মিথ। এবার ম্যাঞ্চেস্টার টেস্টের পর ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন তিনি। স্মিথের রেটিং পয়েন্ট এখন ৯৩৭। ব়্যাঙ্কিংয়ে দু'নম্বরে রয়েছেন কোহলি। তাঁর রেটিং পয়েন্ট এখন ৯০৩। বিরাটের থেকে ৩৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন স্মিথ।

 প্যাট কামিন্সের ব়্যাঙ্কিং

প্যাট কামিন্সের ব়্যাঙ্কিং

স্মিথের মতো অন্যদিকে বোলারদের টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন প্যাট কামিন্স। ৯১৪ পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রাখলেন কামিন্স। ৮৫১ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা।

 একনজরে টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানও বোলারদের তালিকার প্রথম তিনে যারা

একনজরে টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানও বোলারদের তালিকার প্রথম তিনে যারা

ব্যাটসম্যানদের তালিকা

১) স্টিভ স্মিথ

২) বিরাট কোহলি

৩) কেন উইলিয়ামসন

বোলারদের তালিকা

১) প্যাট কামিন্স

২) কাগিসো রাবাদা

৩) জসপ্রীত বুমরাহ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 10, 2019, 18:20 [IST]
Other articles published on Sep 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+