অলিম্পিকের সাঁতারের পুল থেকে মোট ২৩টি স্বর্ণপদক জিতেছেন তিনি। মঙ্গলবার সেই কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস প্রথমবার ডুব দিলেন আইপিএল ক্রিকেট সাগরে। রাজধানীতে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে তাঁকে দেখা গেল ফিরোজ শাহ কোটলার গ্যালারিতে। যতক্ষণ থাকলেন, একবারের জন্যও চোখ সরল না মাঠ থেকে।
কিছু প্রমোশনের কাজে নয়াদিল্লি-তে এসেছিলেন সুইমিং পুলের রাজা। এর আগে কখনও সরাসরি ক্রিকেট খেলা দেখার সৌভাগ্য হয়নি তাঁর। কিন্তু আইপিএল-এর জনপ্রিয়তা তো এখন জগত জোড়া। তাই নয়া দিল্লিতে একই দিনে আইপিএল খেলা আছে শুনেই মাঠে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন 'উরুক্কু মাছ' মাইকেল ফেল্পস।
'Flying Fish' @MichaelPhelps in the house 😍😍 pic.twitter.com/pm9UCi6A1i
— IndianPremierLeague (@IPL) March 26, 2019
তবে ৩৩ বছরের এই মার্কিন অলিম্পিয়ান গ্যাতে এসে য়খন পৌঁছান ততক্ষণে থেলা শুরু হয়ে গিয়েছিল। প্রায় এক ঘন্টা মন্ত্র মুগ্ধের মতো দিল্লি বনাম চেন্নাই মোকাবিলা দেখেন। সাঁতারের পাশাপাশি ফেল্পসের পছন্দের খেলার তালিকায় আছে বাস্কেটবল। তার সঙ্গে কি এবার ক্রিকেটও যুক্ত হল কিনা তা অবশ্য জানা যায়নি। তে মাঠের উত্তেজনা যে তাঁর ক্রীড়াবিদ-মন ছুঁয়ে গিয়েছে, তা তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছিল।