তামিম-মশরফির দাপটে বড় জয় টাইগার বাহিনীর

তামিম ইকবালের চওড়া ব্যাটের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ। শুধু জয় পাওয়াই নয়, ক্যারিবিয়ানদের বিপক্ষে রীতিমত দাপট দেখিয়ে ম্যাচে জিতল বাংলাদেশ। ৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল তারা।

এদিন প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, দু'জনে মিলে গড়েন ২০৭ রানের পার্টনারশিপ।

১২১ বলে ৯৭ রানে সাকিব যখন আউট হন, তখন বাংলাদেশের রান ২০৮-২। অল্পের জন্য সাকিব শতরান হাত ছাড়া করলেও ১৬০ বলে অপরাজিত ১৩০ বলের ইনিংস খেলেন তামিল। ১০টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো ছিল তামিলের ইনিংস।

শেষের দিকে এসে ১১ বলে করা মুসফিকুর রহিমের ৩০ রানের ইনিংসে সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৭৯ রানের লক্ষ্য রাখে টাইগার বাহিনী।

জাবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩১ রানই তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ২৭৯ রানের জবাবে শুরুটা ভাল করলেও গেইল এবং সিমরন আউট হওয়ার পরেই ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। ক্যারিবিয়ান বাহিনীর হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন সিমরন হেটমেয়ার। ৪০ রান করেন ক্রিস গেইল। শেষের দিকে দেবেন্দ্র বিশু এবং আলজারি জোসেফ দু'জনেই ২৯ রানের অপরাজিত ইনিংস খেললেও, মিডিল অর্ডারের ব্যর্থতায় রান ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন মাশরফি মোরতাজা। ১০ ওভার বল করে একটি মেডেন সহ ৩৭ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। এছাড়া দু'টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং একটি করে উইকেট নেন মেহেদি হাসান এবং রুবেন হোসেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 23, 2018, 11:52 [IST]
Other articles published on Jul 23, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+