ভারত সফরে ওডিআই সিরিজে বিরাটদের বিরুদ্ধে মেগা ডুয়েলে অস্ট্রেলিয়া। কোহলির দেশে ওডিআই সফরে এসে ৩ ম্যাচে ওডিআইয় সিরিজ খেলছে অজি দল। তার মাঝেই এবার এক বছর আগে পন্থের সঙ্গে স্লেজিং প্রসঙ্গ টানলেন অজিদের টেস্ট ক্যাপ্টেন টিম পেইন।
Tim Paine to @RishabPant777 at Boxing Day Test: "You babysit? I'll take the wife to the movies one night, you'll look after the kids?"
— ICC (@ICC) January 1, 2019
*Challenge accepted!* 👶
(📸 Mrs Bonnie Paine) pic.twitter.com/QkMg4DCyDT
২০১৮-১৯ ক্রিকেট মরসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের চার ম্যাচের টেস্ট সফরে, পন্থকে 'বেবিসিটার' বলে স্লেজ করেছিলেন পেইন। ইউটিউবে পন্থ-পেইনের স্লেজিং ভিডিও, ২২ গজে ভারত-অস্ট্রেলিয়ার স্লেজিং ভিডিওগুলির মধ্যে বেশ জনপ্রিয়। এবার মজার তথ্য ফাঁস করলেন পেইন।
সম্প্রতি পেইন জানিয়েছেন, বেবিসিটার মন্তব্যের পর পেইনের স্ত্রীর সঙ্গে পন্থের ছবি পোস্ট হয়। যার পরে পেইনের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে উঠে আসে।
শুধু তাই নয় পন্থের কোলে পেইনের সন্তান, পাশে পেইনের স্ত্রী- এছবি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের ফলোয়ার সংখ্যা ঝড়ের গতি বৃদ্ধি পেয়েছিল বলে পেইন জানিয়েছেন। ভারতীয় ফলোয়ারদের সংখ্যাটা মিলিয়ন ছাড়িয়েছে বলে মন্তব্য করেছেন পেইন।
মেলবোর্নের সেই স্লেজিংয়ের মুহূর্তের কথা মনে করে পেইন বলেছেন, 'সেই সময়টায় একেবারে বোরিং ক্রিকেট চলছিল। আমরা উইকেট পাচ্ছিলাম না। ম্যাচের মধ্যে একটু রোমাঞ্চ তৈরি করার জন্যেই পন্থকে স্লেজিং করতে শুরু করি। '
View this post on InstagramA post shared by Bonnie Paine (@bon.paine) on