
ধোনির অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান কোহলি
ধোনির অবসরের দিনে আবেগঘন পোস্ট কোহলির। এই ধোনির ক্যাপ্টেন্সিতেই ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজে পা রেখেছিলেন কোহলি। টেস্টেও ধোনির অধিনায়কত্বে অভিষেক করেন।

ধোনির হাত ধরেই অধিনায়ক
পরবর্তী সময়ে ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে ধোনি যখন চমক দিয়ে টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন তখন হাত ঘুরে কোহলির কাঁধেই নেতৃত্বের দায়িত্বে এসে পড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ বিশ্বকাপের জন্য বিরাটকে তৈরি করতে ২০১৭ সালে সীমিত ওভারের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। পরবর্তী সময়ে ক্যাপ্টেন্সিতে কখনও অসুবিধেয় পড়লে কোনও রকম সংকোচ না করে ধোনির থেকে পরামর্শ নিয়েছেন বিরাট, উল্টোটাও হয়েছে! ধোনি নিজে থেকে কোহলিকে সাহায্য করেছেন। রিভিউ নেওয়ার ক্ষেত্রে ধোনির ডিসিশনকে চোখ বুঝে ভরসা করতেন কোহলি। আগামী দিনে এগুলিই এবার মিস করতে চলেছেন ভারত অধিনায়ক।

ধোনির অবসরে যা লিখলেন বিরাট
ধোনির অবসর নিয়ে বিরাট লিখেছেন, 'প্রত্যেক ক্রিকেটারকেই একদিন থামতে হবে। কিন্তু তোমার মতো কাছের কেউ অবসর নিয়, আবেগটা লুকিয়ে রাখা মুশকিল। দেশের জন্যে তুমি যা করেছ, দেশবাসী সারাজীবন তোমাকে মনে রাখবে।'

ব্যক্তি ধোনিকে নিয়ে বিরাট কী লিখলেন
সঙ্গে দ্বিতীয় টুইটে ধোনিকে নিয়ে বিরাট লিখেছেন, 'গোটা বিশ্ব তোমার পরিসংখ্যান আর সাফল্য দেখে। আমি ব্যক্তি ধোনিকে দেখি। তোমাকে সেলাম! অনেক অনেক ধন্যবাদ'


Click it and Unblock the Notifications

















