মিউজিক ভিডিও গীতা বাসরাকে মনে ধরেছিল হরভজন সিং-র, তারপর কী হল?

ভারতে যে-কজন ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর সম্পর্ক জনপ্রিয়, তার মধ্যে অন্যতম হরভজন সিং ও গীতা বাসরার বিবাহ। এখন তাঁরা এক কন্যা সন্তানের বাবা ও মা। কীভাবে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা, কীভাবে এগিয়েছিল দুই তারকা সম্পর্ক, জেনে নিন এই লেখনিতে।

মিউজিক ভিডিও দেখে পছন্দ

মিউজিক ভিডিও দেখে পছন্দ

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা গীতা বাসরা বলিউডে অভিনয় করতে আসেন। দ্য ট্রেন সিনেমার 'বো আজনাবি' গানের মিউজিক ভিডিও-তে তাঁকে দেখা গিয়েছিল। সেই ভিডিও দেখেই গীতাকে ভালো লেগে গিয়েছিল ক্রিকেটার হরভজন সিং-র।

গীতার নম্বর জোগাড় করেন ভাজ্জি

গীতার নম্বর জোগাড় করেন ভাজ্জি

অনেক চেষ্টার পর গীতা বাসরার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন হরভজন সিং। সেই বন্ধুর কাছ থেকেই অভিনেত্রীর ফোন নম্বর জোগাড় করেছিলেন ভাজ্জি। মেসেজ করে গীতাকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন টার্বুনেটর। যদিও সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন গীতা। তবে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর হরভজনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি গীতা।

১০ মাস ধরে ঘুরে বেড়ান হরভজন

১০ মাস ধরে ঘুরে বেড়ান হরভজন

প্রায় ১০ মাস গীতা বাসরার ছায়াসঙ্গী হয়ে ঘুরতে থাকেন হরভজন সিং। শেষে হরভজনের প্রতি সদয় হন অভিনেত্রী। ভাজ্জিকে আইপিএলের প্রথম সংস্করণের একটি ম্যাচের জন্য দুটি টিকিট দিতে বলেছিলেন গীতা। ম্যাচ চলাকালীন হরভজনের সঙ্গে দেখা করেছিলেন ওই অভিনেত্রী। দুই তারকার মধ্যে বন্ধুত্ব হয়। পরে তা সম্পর্কের পথে গড়ায়।

সম্পর্কে টানাপোড়েন

সম্পর্কে টানাপোড়েন

তবে এরই মধ্যে দুই তারকার মধ্যে অশান্তিও হয়। ব্যাপারটি ছাড়াছাড়ির পর্যায়ে পৌঁছে যায়। শেষে হরভজন ও গীতা বুঝতে পারেন যে তাঁরা একে অপরকে কতটা ভালোবাসেন। পাঁচ বছর ধরে সম্পর্কে থাকার পর ২০১৫ সালে পাঞ্জাবী মতে তাঁদের বিয়ে হয়। ২০১৭ সালে এক কন্যা সন্তানের জন্ম দেন গীতা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, March 23, 2020, 20:48 [IST]
Other articles published on Mar 23, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+