মাথা ঝুঁকিয়ে বসে শিখর ধাওয়ান। পাশে বসা রোহিত শর্মার কোলে কন্যা সামাইরা। ধাওয়ানের মাথা ছুঁচ্ছে তার ছোট্ট হাত। ঠিক সেই মুহূর্তেই ছিটকে পড়ে যাচ্ছেন গব্বর। আবার উঠছেন তিনি। সামাইরার দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন মাথা। ফের ছোট্ট হাত তাঁর মাথা ছুঁতেই যেন জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছেন তিনি। তা দেখে রোহিত কন্যার খুশির কিনারা নেই।
দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার আগে ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেছেন। যেখানে রোহিত শর্মার ছোট্ট কন্যা সামাইরার সঙ্গে হোটেলের ঘরে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিও-র নিচে গব্বর লিখেছেন, 'সাম মাস্তি উইথ অ্যাডোরেবল সামাইরা'। শিখর ধাওয়ানের ওই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
View this post on InstagramSome masti with adorable Samaira ❤ @rohitsharma45
A post shared by Shikhar Dhawan (@shikhardofficial) on
বিরাট কোহলির অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ শিখর ধাওয়ানের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও চিন্তার লেশমাত্র গব্বরের চোখেমুখে ধরা পড়ল না। বরং দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে রোহিত কন্যা সামাইরার সঙ্গে ফুরফুরে মেজাজেই আনন্দ করতে দেখা গেছে শিখরকে।