কিউট জিভার মজার দুষ্টুমি, দেখুন মাহির কাঁধের ব্যথা কমাতে কোমল হাতে এগিয়ে এল জিভা

কথায় বলে, বাবা-মেয়ের সম্পর্ক নাকি পৃথিবীর সবচেয়ে সেরা সম্পর্ক। আরও বলা হয়, মেয়েরা নাকি বাবার সবচেয়ে কাছের হয়ে থাকে। ধোনি-জিভা সম্পর্কেও আমরা ঠিক এটাই দেখতে পাই। এবার মাহির কাঁধের ব্যথা সারাতে সটাং ময়দানে নেমে পড়লেন জিভা ধোনি।

এই ময়দান যদিও ক্রিকেটীয় ময়দান নয়। এক্কেবার ঘরোয়া টোটকা। বাবার কাঁধে চেপে কোমল হাতে ধোনির পিঠে ম্যাসাজ করে দিলেন জিভা। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিউট জিভার এমন মজার কাণ্ড দেখে সকলেই এখন একবার অন্তত জিভা ধোনির ম্যাসাজ পার্লারে যাওয়ার অনুরোধ জুড়েছেন।

এর আগেও বাবা-মেয়ের মজার কাণ্ডকারখানা ভাইরাল হয়েছে। সম্প্রতি সবুজ রঙের একটি নিসান জঙ্গা কিনেছেন ধোনি। সাবান ঘষে পেল্লাই সাইজেই সেই গাড়িটি নিজেই মোছামুছি করছিলেন। সেখানেই তাঁকে সাহায্য করতে এগিয়ে আসে জিভা। স্কুলের পোশাক খোলার আগেই হাতে সবুজ স্পঞ্জ তুলে নিয়ে গাড়ি মুছতে শুরু করতে দেয়। ইতিমধ্যেই গাড়ি মোছায় ধোনিকে সাহায্য করার জিভার সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবার ভাইরাল জিভা ম্যাসাজ করার ভিডিও!

প্রসঙ্গত ক্রিকেট থেকে ছুটি নিয়ে ধোনি এখন একেবারে ছুটির মেজাজে। বারেবারেই তাঁকে পরিবারের সঙ্গে একান্ত মুহূর্ত কাটাতে দেখা যাচ্ছে। যা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, দীর্ঘ ১৫ বছরে দেশকে ক্রিকেটের বাইশ গজে সেবা করার পর এখন একান্তে নিজের খুশি মতো সময় কাটাচ্ছেন ধোনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, October 26, 2019, 15:52 [IST]
Other articles published on Oct 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+