একটি বড় কেক, তার থেকে একটি টুকরো কেটে নিয়ে বিরাট কোহলি, স্ত্রী অনুষ্কা শর্মাকে খুনসুটির মেজাজে খাইয়ে দিচ্ছেন। মঙ্গলবার সারাদিন সোশ্যাল মিডিয়ায় এই ছবিই ঘুরল। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় যা করতে পারেননি, অস্ট্রেলিয়ায় এসে সেই বিদেশের মটিতে সিরিজ জয়ের সাধ পেয়েছেন বিরাট কোহলি। পরের দিনটা, বিরাট কাটালেন একেবারে পরিপূর্ণ ছুটির মেজাজে।
সোমবার বর্ডার-গাভাস্কার ট্রফি হাতে নেওয়ার সময় তাঁর চোখ-মুখে শুধুই ছিল তৃপ্তি। কাজ শেষে তাই একটা দিন ক্রিকেট থেকে দূরেই থাকলেন ভারত অধিনায়ক। মঙ্গলবার সারাটা দিন তিনি কাটালেন স্ত্রী অনুষ্কা শর্মা ও কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে।
[PICS] [EXCLUSIVE] #Virushka - The king & queen of #GoodTimes! ❤️ @imVkohli @AnushkaSharma#ViratKohli #AnushkaSharma pic.twitter.com/yXKugMJMT9
— Virat Kohli (@im_ViratKohlifc) January 8, 2019
তার আগে সোমবার অবশ্য সিরিজ জেতা নিশ্চিত হতেই বাকি সময়টা জুড়ে চলে ভারতীয় দলের সেলিব্রেশন। ট্রফি নিয়ে ফটো সেশন তো ছিলই, ছিল সিডনির মাঠে নাচ, মাঠের বাইরে ভারত আর্মির সঙ্গে ভাঙরা। সেই উদযাপনে সামিল হয়েছিলেন অনুষ্কাও। বিরুষ্কার সেই মাঠ প্রদক্ষিণের ছবিও ভাইরাল হয়েছিল।
❤@imVkohli and @AnushkaSharma at SCG after the #AusvInd match.#ViratKohli #Virushka pic.twitter.com/6TN5XewAzO
— Virat Kohli (@im_ViratKohlifc) January 7, 2019