সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ১৩৩ রান দূরে বিরাট কোহলি, পারবেন কি ভারত অধিনায়ক!

আজ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচেই ব্যাডপ্যাড দূরে ঠেলে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ছুঁতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিংবা কিংবদন্তিকে টপকেও যেতে পারেন ভারত অধিনায়ক। কী সেই রেকর্ড, দেখে নেওয়া যাক।

ধর্মশালায় ম্যাচ

ধর্মশালায় ম্যাচ

নিউজিল্যান্ডে হওয়া বিপর্যয় কাটিয়ে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট দল। ধর্মশালার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে প্রচুর রান হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে ব্যাডপ্যাচ কাটিয়ে ছন্দে ফিরতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

মাত্র ১৩৩ রান

মাত্র ১৩৩ রান

ধর্মশালায় আর ১৩৩ রান করলেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ওয়ান ডে রেকর্ড ধরে ফেলবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে ভারতীয় কিংবদন্তিকে টপকেও যেতে পারেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি পারবেন বলেই বিশ্বাস তাঁর ফ্যানদের।

সচিনের ১২ হাজার

সচিনের ১২ হাজার

নিজের কেরিয়ারে ৩০০টি ওয়ান ডে ম্যাচ খেলে ১২ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন মাস্টার ব্লাস্টার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা লেজেন্ড রিকি পন্টিং। ৩১৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ১২ হাজার রান করেছিলেন তিনি। তালিকার তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা ৩৩৬তম ম্যাচে এই নজির গড়েছিলেন।

বিরাটের সামনে সুযোগ

বিরাটের সামনে সুযোগ

মাত্র ২৪৮টি ওয়ান ডে ম্যাচ খেলে ১২ হাজার রানের কাছে পৌঁছে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এখন ওয়ান ডে-তে তাঁর রান ১১৮৬৭। অর্থাৎ ধর্মশালায় আর ১৩৩ রান করলেই বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজারের ক্লাবে প্রবেশ করবেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 12, 2020, 10:08 [IST]
Other articles published on Mar 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+