বলিউডে ঝুলনের বায়োপিক! ইডেন আজ বল হাতে ২২ গজ কাঁপাবেন অনুষ্কা

கிரிக்கெட்டின் தரத்தை வியாபார நோக்கம் குறைக்கிறது: கோஹ்லி

বলিউডে আরও এক স্পোর্টস বায়োপিক। এবার ভারতের মহিলা ক্রিকেটের অন্যতম আইকন ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক হতে চলেছে।

আর সেই বায়োপিকে চাকদহ এক্সপ্রেস ঝুলনের চরিত্রে অভিনয় করছেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। শনিবার থেকেই ইডেনে শুরু হচ্ছে শুটিং।

পর্দায় ঝুলন

পর্দায় ঝুলন

২০১৮ সালেই এই বায়োপিকের ঘোষণা হয়েছিল। উল্লেখ্যে এটি দেশের প্রথম কোনও মহিলা ক্রিকেটারকে নিয়ে কাজ।কেরিয়ারের শুরু থেকেই পরিশ্রমী ঝুলন। দেশের জার্সিতে খেলার আগে চাকদহ থেকে লোকাল ট্রেনে সফর করে কলকাতায় ক্রিকেট খেলতে আসতেন। সেখান থেকে ধাপে ধাপে উন্নতি করেছেন। পরবর্তী সময়ে দেশের হয়ে ক্রিকেট খেলার সময়ও ঝুলন লোকাল ট্রেনে সফর করেছেন। আর্থিক টানাপোড়নের মধ্যে দিয়ে ক্রিকেটে ফোকাস, দেশের জার্সি গায়ে চাপানো থেকে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারের নজির, বায়োপিকে সবটাই ফুটিয়ে তোলা হবে। উল্লেখ্য মেয়েদের ওডিআইয়ে ঝুলন প্রথম ক্রিকেটার যিনি ২০০ উইকেট শিকারের নজির গড়েছেন।

পরিচালকে বদল

পরিচালকে বদল

প্রসঙ্গত এর আগে ঝুলনের বায়োপিকটি পরিচালক সুশান্ত ঘোষের করার কথা ছিল। পরে তিনি অবশ্য প্রোজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। সুশান্ত ঘোষ অভিনেত্রী বাণী কাপুরকে ঝুলনের চরিত্রে ভেবেছিলেন বলে শোনা যায়। পরে বলিউডের অন্যতম বড় নাম প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও নাকি ঝুলনের বায়োপিক নিয়ে কথা হয়। তবে দীর্ঘদেহী পেসারের চরিত্রে শেষ পর্যন্ত অনুষ্কা শর্মাকে দেখা যেতে চলেছে। এখন এই প্রোজেক্টটি কোন পরিচালক করছেন জানা যায়নি।

একনজরে ঝুলনে গোস্বামীর ক্রিকেট কেরিয়ার

একনজরে ঝুলনে গোস্বামীর ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে ১০টি টেস্ট ঝুলন ৪০ উইকেট, ১৮২ ওডিআইয়ে ২২৫ উইকেট ও ৬৮টি টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট নিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, January 11, 2020, 12:13 [IST]
Other articles published on Jan 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+