বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের মন্তব্যে 'মর্মাহত', জানালেন বিরাট কোহলি

কলকাতা, ১০ এপ্রিল : বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর দেশবাসী যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তাতে 'অত্যন্ত দুঃখিত', 'মর্মাহত' ও 'হতাশ' ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলি

বিশ্বকাপের পর মিডিয়ার মুখোমুখি হয়ে শুক্রবার কোহলি বলেন, "ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। গত কিছু ম্যাচে ভারতের জয়ে আমার যত অবদান রয়েছে এবং যে ধারাবাহিকতা আমি দেখিয়েছি তা দলের অন্যান্য সদস্যদের থেকে বেশি। আমি মনে করি না দলের অন্য কেউ আমার থেকে ভাল করে দেখাতে পেরেছেন।"

ভারতের হারের পর ক্ষুব্ধ জনতা আক্রমণ করেছিল বিরাটের বান্ধবী অনুষ্কাকেও। অভিযোগ তোলা হয়েছিল অনুষ্কার জন্যই খারাপ পারফর্ম করেছেন বিরাট। এই প্রসঙ্গে অবশ্য বিরাট বলেন, "মানবিকতার দিক থেকে আমি বলতে পারি এই ঘটনায় আমি আহত হয়েছি। যারা এইধরণের মন্তব্য করেছেন এবং যেভাবে করেছেন তার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত।"

পাশাপাশি বিরাট আরও বলেন, "একটা ম্যাচে হারার পর এই ধরণের প্রতিক্রিয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই হতাশাজনক। অনেকের উপর থেকেই বিশ্বাস হারিয়ে যায়। অবশ্য এটা একদিক থেকে ভাল। কে সঙ্গে আছে আর কে নেই সেটা বোঝা যায়। এটা আমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই বহিঃপ্রকাশটা খুবই হতাশাজনক।"

মিডিয়াকেও কটাক্ষ করতে ছাড়েননি বিরাট। তিনি বলেন, "এটা হাস্যকর যে আমিই বুঝতে পারি না আমার কখন খারাপ সময় চলছে কিন্তু আপনার সব বলে দেন। আমার ক্ষেত্রে আমি যদি ২ টো ম্যাচে সাফল্য না পাই তাহলে আমার ফর্ম নিম্নমুখী। আর অন্য খেলোয়াড়রা ১০ টার মধ্যে ২ টো খেলা ভাল খেললেই ফর্মে ফিরছে। আমি সামঞ্জস্য পাই না, তাই আমি খুব একটা এসব নিয়ে ভাবিও না। বিষয়টা আসলে কোনও নির্দিষ্ট দিনে তুমি কেমন করে বলে ব্যাট লাগাচ্ছ।"

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 10, 2015, 16:10 [IST]
Other articles published on Apr 10, 2015
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+