
২০১৯ বিশ্বকাপে রোহিত
২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে মোট ৬৪৮ রান করেন রোহিত শর্মা। যা টুর্নামেন্টে সর্বাধিক। ওই বিশ্বকাপে পাঁচটি শতরানও আসে হিটম্যানের ব্যাট থেকে। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক।

২০১৯-এ রোহিত শর্মা
২০১৯-এ বিশ্বে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক হন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে ২৮টি ম্যাচ খেলে ১৪৯০ রান করেন তিনি। ওই বছর সাতটি শতরান ও ছটি অর্ধশতরান এসেছে হিটম্যানের ব্যাট থেকে। পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চের মতো ব্যাটসম্যানদের। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ওপেন করতে নেমেও একটি শতক ও একটি দ্বিশতরান হাঁকান রোহিত।

উইজডেনের তালিকা
উইজডেন ২০১৯ সালের সেরা ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ তুলে দেওয়া অল রাউন্ডার বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার এলিসে পেরি। যে সেরা পাঁচ ক্রিকেটারের নাম তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার অ্যালিসা পেরি, অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে চমকপ্রদ পারফরম্যান্স করা মার্নাস লাবুশানে, অজি ফাস্ট বোলার প্যাট কমিন্স. ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার ও সিমন হার্মার। ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার আন্দ্রে রাসেলকে ২০১৯-র সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মর্যাদা দিয়েছে উইজডেন।

লক্ষ্মণের হতাশা
৫০ ওভারের বিশ্বকাপকে মানদণ্ড হিসেবে ধরলে উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার জায়গা পাওয়া উচিত বলেই মনে করেন ভারতীয় লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। বিশেষ করে ওই বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত যে ইনিংস খেলেছেন, তা অসাধারণ বলে বাখ্যা করেছেন ভেরি ভেরি স্পেশাল। বলেছেন, শুধু তিনি নন, বিশ্বের সব ক্রিকেটপ্রেমীই উইজডেনের এই তালিকা দেখে অবাক হবেন।


Click it and Unblock the Notifications



















